TET Result: প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর, টেট নিয়ে বড় ঘোষণা পর্ষদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ২০২২ সালের টেট পরীক্ষার ফলপ্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। একেবারে স্বচ্ছতার সঙ্গে আমরা দেখেছি। ফলপ্রকাশের মুহুর্ত অবধি পর্ষদের কাছে ওএমআর সুরক্ষিত বলে জানিয়েছেন তিনি। তাহলে প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর করে দেওয়া হবে, একথা কেন ঘোষণা করল পর্ষদ?

আরও পড়ুনঃ Ranji Trophy: ১৭০ রানে অল-আউট মধ্যপ্রদেশ, রঞ্জি ফাইনালের পথে এক ধাপ এগোল বাংলা

পর্ষদ সভাপতি জানিয়েছেন, বুকলেট কোড ফোর ডি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিই। ইংরাজি প্রশ্নে কোনও ত্রুটি ছিল না, কিন্তু বাংলা ভার্সনে অপশন সঠিকভাবে প্রিন্ট হয়নি। টেকনিক্যাল বা প্রিন্টিং এররের জন্য এটা হয়েছে। অভিযোগ, প্রশ্নপত্রের একটি সেটে ১০৪ নম্বর প্রশ্ন নিয়ে কিছু ত্রুটির অভিযোগ এসেছিল। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুই-ই ঠিক। কিন্তু বাংলাতে প্রশ্ন ঠিক থাকলেও উত্তরের জন্য যে চারটি অপশন মার্ক অর্থাৎ এ, বি, সি, ডি থাকে, তাতে এ, সি, এ, সি হয়েছে।

প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর, বিরাট ঘোষণা পর্ষদের 
প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর, বিরাট ঘোষণা পর্ষদের 

পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেকনিক্যাল সমস্যার কারণে শুধুমাত্র ০৪ ডি প্রশ্নপত্র যাদের ছিল, তাঁদের নম্বর দেওয়া ঠিক হতো না। তাই সকলকেই নম্বর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরকমই চারটি প্রশ্নপত্রের ভুল থাকায় মোট চার নম্বর করে পাবেন সমস্ত পরীক্ষার্থী।

প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর, বিরাট ঘোষণা পর্ষদের 

প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর, বিরাট ঘোষণা পর্ষদের 
প্রত্যেক পরীক্ষার্থীদের বাড়তি চার নম্বর, বিরাট ঘোষণা পর্ষদের 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভুরি ভুরি অভিযোগের মধ্যে গত বছর টেট পরীক্ষা হয়েছিল। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী সেবার অংশগ্রহণ করেছিলেন। এদিন পরীক্ষার ফল ঘোষণার পর পর্ষদ সভাপতি বলেন, আমরা স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ করছি। এর আগে আমরা অ্যানসার কি-ও আপলোড করি। এক সপ্তাহ সময় দিই। প্রার্থীদের বলেছিলাম, উত্তর নিয়ে কারও কোনও আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানাতে পারেন। তারজন্য অনলাইন চ্যালেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেমও কাজ করেছে। সাবজেক্ট এক্সপার্টদের দিয়ে থ্রি টিয়ার ফিল্টারিং হয়েছে। তারপরও সেকেন্ড ওপিনিয়ন নিয়েছি আমরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত