নজরবন্দি ব্যুরো: গ্রেফতারের আগে ভয়ঙ্কর স্বীকারোক্তি রিয়ার, NCB কে জানালেন ২৫ জন রাঘব বোয়ালের নাম! অবশেষে গ্রেফতার রিয়া চক্রবর্তী। টানা তিন দিন ১৭ ঘন্টা জেরার পর নিজেদের হেফাজতে নিলো এনসিবি। আজ দুপুর ৩ তে নাগাদ গ্রেফতার হন তিনি। জেরায় ড্রাগ নেওয়ার কথা স্বীকার করেছেন রিয়া।
আরও পড়ুনঃ সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী।


এদিকে রিয়ার গ্রেফতারের পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর জেরায় ২৫ জন হাই প্রোফাইল নাম এনসিবি কে জানিয়েছে রিয়া। এরা প্রত্যেকেই নাকি বলিউড এর অত্যন্ত উচ্চমানের নাম করা তারকা।
এনসিবি র হাতে রিয়ার দেওয়া ২৫ জন তারকা পরিচালক প্রযোজক অভিনেতা তালিকা এখন তাদের লক্ষ্য। আগামী দিনে এই ২৫ জনকে খুব শীঘ্রই ডাকা হবে। এদিকে মাদক আইন এর ৬৭ নম্বর ধারায় আজ দোষ কবুল করেছেন রিয়া.আগামী কিছুদিন এনসিবির হেফাজতে থাকবেন রিয়া।
আর কিছুক্ষণের মধ্যেই রিয়ার মেডিকেল টেস্ট করা হবে বলে জানা গেছে.এখন মাদকযোগে আর কত রাঘব বোয়াল ধরে পরে সেদিকেই তাকিয়ে সকলে ।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



