নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী। গত শুক্রবার রিয়ার ভাই সৌভিক ও রিয়ার ম্যানেজার সামুয়েল মিরান্ডা কে মাদকযোগে গ্রেফতার করে।গ্রেফতার হোন রাধুনি দিপেশ। তারপরে রিয়াকে সমন পাঠায় এনসিবি। আজ কিছুক্ষন আগে সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতার করা হয়েছে রিয়াকে।
আরও পড়ুনঃ শিলিগুড়ি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ দল।


টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার হলেন রিয়া। বিকেল ৪টে নাগাদ গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। একটু পরেই রিয়ার মেডিক্যাল টেস্ট করা হবে।৩ দিন আগে এনসিবি দপ্তরে হাজিরা দেন রিয়া সেখানে পূর্ব পরিকল্পনা মাফিক রিয়া সৌভিক ও সামুয়েল কে মুখোমুখি জেরা করে।
সেই জেরায় সৌভিক সামুয়েল চাপের মুখে দুজনই স্বীকার করেছেন যে মাদক আসত রিয়ার নির্দেশে। সুশান্ত ধীরে ধীরে মাদক আসক্ত হয়ে পড়েছিলেন। এবং তার দাম ও মেটানো হতো রিয়ার কার্ড থেকেই। আর টাকা আসতো সুশান্ত এর অ্যাকাউন্ট থেকে.যা নিয়ে সুশান্ত বা তার পরিবার কিছু জানতো না।
আরও পড়ুনঃ এবার বিহারে ভোট প্রচারে নামল বিজেপি, সুশান্ত নামক আবেগ কে সঙ্গী করে!


সুশান্ত এর ব্যাংক স্টেটমেন্ট ও সুশান্ত বা পরিবার হাতে পেতো না। এর পর মাদকযোগে রিয়া তাড়াতাড়ি গ্রেফতার হতে পারেন বলে সূত্রের খবর। কাল ই তার বাবা রিয়ার গ্রেফতার হওয়ার আশঙ্কা করেন। তারপর আজ ক্রমাগত জেরার মুখে ভেঙে পড়ে তারা বলে জানা যাচ্ছে. এখন দেখার এনসিবি এর পর কী পদক্ষেপ নেয়।







