এবার বিহারে ভোট প্রচারে নামল বিজেপি, সুশান্ত নামক আবেগ কে সঙ্গী করে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুম্বাইয়ে সুশান্তের মৃত্যু রহস্য তদন্তে সক্রিয় তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্তের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বিহারে ভোট প্রচারে নামল এবার বিজেপি।সুশান্ত কে ঘিরে গেরুয়া শিবিরের স্লোগান উঠলো,” না ভুলেঙ্গে, না ভুলনে দেঙ্গে, সুবিচার দেকে রেহেঙ্গে।”সম্ভবত বিহারে বিধানসভা ভোট ডিসেম্বরে।

আরও পড়ুনঃ আরও সম্পর্কের অবনতি ভারত-চীনের।

বিজলী, পানি ,সড়কে এর সাথে ভোটের ইস্যু হল সুশান্ত সিং রাজপুত। পোস্টারে ব্যবহার ছবি,” জাস্টিস ফর সুশান্ত, ভুলছি না, ভুলতে দেব ও না।” বিজেপি শিবির এবার প্রয়াত অভিনেতা সুশান্ত কে সামনে রেখে নামল ভোট প্রচারে। সুশান্ত সিং রাজপুত নামের পোস্টার ছড়িয়ে পড়েছে মধুবনী, পাটনা ,সমস্তিপুর এর মত শহরে।বিহার বিজেপি শুরু করেছে ‘ জাস্টিস ফর সুশান্ত’ক্যাম্পেন। বিহারের প্রত্যেকটা জেলায় চলছে পোস্টার ও প্রচার সভা। এমনকি বিহার বিজেপির প্রচার চলছে সোশ্যাল মিডিয়াতেও।প্রস্তাব দেওয়া হয়েছে নবনির্মিত ফিল্ম সিটি সুশান্তের নামাঙ্কিত করার।

বিজেপি চিঠি দিয়ে প্রস্তাব দেবেন নিতিশ কুমার কে।বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুত।সুশান্তের রহস্যমৃত্যুতে এখনো টাটকা আবেগ বিহার বাসী র।পার্টনার মানুষ এই বিষয়ে বিক্ষোভ দেখাতে পথে নেমে ছিলেন গত জুন মাসে। তারপর থেকেই নিতিশ কুমার প্রশাসন সক্রিয় হন। তৎপরতা আরো বৃদ্ধি পায় পাটনায় সুশান্তের বাবার এফআইআর দায়েরের পর থেকে। বিহার পুলিশ এফআইআর দায়ের এর পরে তদন্তকারী দল পাঠায় মুম্বাইতে।

সুপ্রিম কোর্ট সুশান্তের মৃত্যু রহস্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পাশাপাশি কেন্দ্র তদন্তে নামিয়েছে নারকেটিক্স ব্যুরো ও এনফোর্সমেন্ট ডিরেক্টর কেও। তখনই প্রশ্ন উঠেছে, এই তৎপরতা কি বিহার ভোটের দিকে তাকিয়েই? এই কৌশল বিহার বাসীর আবেগকে হাতিয়ার করতেই? আরডেডি কংগ্রেসের অভিযোগ সুশান্তের মৃত্যু নিয়ে চলছে রাজনীতি। অবশ্য বিহার বিজেপি দাবি করেছে, ‘জাস্টিস ফর সুশান্ত’ ক্যাম্পেইন চলছে জুন মাস থেকেই। এই দাবি রাজ্যের মানুষের। এই দাবি সমর্থন করে বিজেপি। সেটা বোঝানোর জন্য এই প্রচার শুরু হয়েছে।এর আগে কোন প্রয়াতঃ বলিউড তারকা কে ভোট প্রচারের অস্ত্র হিসেবে দেখা যায়নি কখনো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর