আরও সম্পর্কের অবনতি ভারত-চীনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরও সম্পর্কের অবনতি ভারত-চীনের। চীন ও ভারতের সম্পর্কে ফের চড়লো উত্তেজনার পারদ। সোমবার চীন ভারতের অরুনাচলপ্রদেশ কে দক্ষিণ তিব্বতের অঞ্চল বলে দাবি করে। অরুনাচল বিতর্ক নিয়ে নানা তথ্য কানে আসে নয়া দিল্লীর। তবুও কোন প্রত্যুত্তর দেয় নি ভারত।

আরও পড়ুনঃ দুর্গম এলাকার জন্য করোনার ‘শুকনো টিকা!’ বিশ্বে বন্দিত রাশিয়া।

আরও সম্পর্কের অবনতি ভারত-চীনের। চীনা সেনার ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডার প্রধান কর্নেল ঝাং শুইলি ভারতের দিকে আঙ্গুল তুলে বলেন, “ ভারতীয় সেনা পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে গুলি চালিয়েছে”। শুইলি ভারতকে সরাসরি নিশানা করে বলেন “ এটি একটি অত্যন্ত গুরুতর সামরিক প্ররোচনা। ভারত কে এই পদক্ষেপ থামানোর অনুরোধ জানাচ্ছি। তদন্ত করে এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক”।

আরও পড়ুনঃ সমভাবে ভ্যকসিন বন্টনের উদ্যোগে আন্তর্জাতিক জোটে ভারতকে আহ্বান জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আবার চীন জানায়, শনিবার আপার সুবনসিরি জেলার নাচো এলাকা থেকে পাঁচ ভারতীয়কে অপহরন করার যে তোপ তাদের বিরুদ্ধে উঠেছে। সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়ে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে বলেন, “ শনিবার চীনা সেনাকে পাঁচ জন ভারতীয় নিখোঁজের খবর জানার জন্য হটলাইনে যোগাযোগ করা হয়। কিন্তু চীন কোন উত্তর দেয়নি”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত