নজরবন্দি ব্যুরোঃ সব দেশে সমভাবে ভ্যকসিন বন্টনের জন্য নতুন আন্তর্জাতিক জোটে ভারতকে আমন্ত্রণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের একাধিক গবেষণাগারে ভ্যাকসিন নিয়ে গবেষণা জারি রয়েছে। চলতি বছরের শেষের মধ্যেই গবেষণার বিপোর্ট হাতে থাকবে বলে মনে করা হচ্ছে। উন্নয়নশীল ও অনুন্নত দেশতে যাতে সমান ভাবে ভ্যাকসিন বন্টন করা যায় তার জন্য উদ্যোগ নিয়ে হু।
আরও পড়ুনঃ কিছুটা কমে এক দিনে দেশে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৮০৯ জন।


এবং তাতেই শামিল হওয়ার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষ থেকে। সোমবার ব্রুস এলওয়ার্ড বলেন, এই আন্তর্জাতিক জোটে শামিল হওয়ার যোগ্যতা রয়েছে ভারতের। আলোচনা চলছে ভারত সরকারের সাথে। ব্রুস বলেন, ভ্যাকসিন বিষয়ে ভারতের বহু অভিজ্ঞতা রয়েছে। তাই ভারতের হু-এর উদ্যোগে অংশগ্রহণ আশা করছি। WHO এবং GAVI COVAX FACILITY নামে একটি ভ্যাকসিন অ্যালায়েন্স তৈরি করেছে।
উদ্দেশ্য একটাই, বিশ্বের সব দেশে সমান ভাবে যাতে করোনা প্রতিষেধক পৌঁছে যায়। কিন্তু আমেরিকা সহ বেশ কিছু বিত্তমান দেশ এই উদ্যোগে শামিল হতে চাইছে না। হু কোভ্যাক্স নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে। যেখানে ভ্যাকসিন সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে। আর এর দ্বারাই নজর রাখা হচ্ছে যাতে দেশে সমভাবে ভ্যাকসিন বন্টন করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতে গবেষণারত করোনার তিনটি ভ্যাকসিন।
ICMR সূত্রে খবর, এখনো পর্যন্ত ১৭৮০ জনের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে। ICMR -এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব জানিয়েছেন, ভারতে তিনটি ভ্যাকসিনের উপর গবেষণা চলছে। তার মধ্যে দুটি দেশিয়। এখন এটাই একমাত্র আশার জায়গা। ভার্গব জানান, সিরাম ইন্সটিটিউটে করোনা টিকার ট্রায়াল দ্বিতীয় পর্যায়ে রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১৭০০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। এবং খুব শীঘ্রই ভারতে ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ে ট্রায়াল শুরু হতে চলেছে।









