কিছুটা কমে এক দিনে দেশে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৮০৯ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুটা কমে এক দিনে দেশে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৮০৯ জন। দেশে একধাক্কায় দৈনিক সংক্রমিতের সংখ্যা কমল প্রায় ১৫ হাজার। এদিন নতুন করে প্রায় ৭৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫ হাজার ৮০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ দেখুন আপনার জেলার করোনা চিত্র। রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।

ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লক্ষ ৮০ হাজার ৪২৩ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৮.৮২ লক্ষের বেশি। সারা দেশে এখনও পর্যন্ত ৩৩.২৩ লক্ষের কাছাকাছি মানুষ করোনামুক্ত হয়েছেন। সারা দেশে সুস্থতার হার ৭৭.৩১ শতাংশ। মৃত্যুর হার ১.৭০%। দেশে করোনার বলি এখন ৭২ হাজার ৭৭৫ জন।

গত দুদিনে প্রায় ২ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এরফলে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিলকে পিছনে ফেলে এখন সামনে ভারত। শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯৮,৬২১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৫.০৬ কোটির উপরে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের  তথ্য অনুযায়ী বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০,৯৮,৬২১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,০৬,৫০,১২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত