দেখুন আপনার জেলার করোনা চিত্র। রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেখুন আপনার জেলার করোনা চিত্র। রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান। রাজ্যে একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ৭৭ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২১ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু রাজ্যে। আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার।

রাজ্যে করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে কলকাতা এবং তাঁর যমজ শহর হাওড়া তে হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সংক্রমণ কমছে কলকাতা এবং হাওড়া জেলাতে। এদিন হাওড়া জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১১০ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৬। একই দিনে হাওড়া তে করোনা মুক্ত হয়েছেন ১০৮ জন। যানিয়ে হাওড়া তে মোট সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৮৭৭ জন। অর্থাৎ হাওড়া জেলাতে আর অ্যাকটিভ আক্রান্ত রয়েছেন মাত্র ১ হাজার ১৯ জন। এদিন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে ৮ টি। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেছে ৪২৮ এ।

আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৫৭৬ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৩৮ হাজার ২৮৭ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৪৩১ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭৭ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২০ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৩৬ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১৪ জন।

অন্যদিকে আজ শহর কলকাতায় সংক্রামিত হয়েছেন ৪৫৮ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৪৩ হাজার ৫৪২ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৬২ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৫৪৮ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ৩৯২ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৮ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০৬ জন।

এদিন তৃতীয় সংক্রামিত জেলা হুগলী। হুগলী জেলাজুড়ে এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭১ জন। যা নিয়ে জেলায় মোট করোনা সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৯২০ জন। হুগলী জেলাতে এদিন সুস্থ হয়ে উঠেছেন ১৫৮ জন। যা নিয়ে জেলা জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৪২৬ জন। এই জেলায় আজ মৃত্যু হয়েছে ৬ জনের। ৬ জনকে নিয়ে এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২। এখন জেলাতে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৪২ জন। যা গতকালের থেকে ১০৭ জন বেড়েছে।

দেখুন আপনার জেলার করোনা চিত্র। রাজ্যের জেলাভিত্তিক পরিসংখ্যান। এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ১৩ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১৪ টি জেলায়। রাজ্যের সব জেলা জুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ২১৬ জন। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

WB DHFW Bulletin 7th SEPTEMBER REPORT FINAL page 002

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত