ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের মডেল প্রশ্নপত্রের পাঠ দিতে পাড়ার অলিগলিতে ক্লাস নিচ্ছেন শিক্ষক সাবির চাঁদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১২ই নভেম্বর দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল স্তরে ‘ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে’।এই সার্ভে হবে ‘এমসিকিউ'(MCQ) অর্থাৎ বহুবিকল্প ভিত্তিক প্রশ্নপত্রে। পদ্ধতিটি বিদ্যালয় শিক্ষাস্তরে একেবারে নতুন। ইতিমধ্যে, রাজ্য স্কুল শিক্ষাদপ্তরের পক্ষ থেকে নিজের নিজের বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের মডেল প্রশ্নপত্র।

আরও পড়ুনঃ হারাচ্ছে সম্পর্ক, সম্পর্কের উষ্ণতা, দায়িত্ব কর্তব্যের পরিধি , এ যেন এক ‘কৃষ্ণগহ্বর’

বাংলার শিক্ষা পোর্টালেও এ সংক্রান্ত বিবিধ নিয়মাবলি আপলোড করা হয়েছে। কিন্তু, প্রত্যন্ত পাড়াগাঁয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে অনলাইন ব্যবস্থা এখনও ‘সোনার পাথরবাটি’। কোভিডের কারণে প্রায় দুটি শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা স্বাভাবিক ক্লাসের পঠনপাঠন থেকে বিচ্ছিন্ন রয়েছে। গ্রামের শিশুদের পঠনপ্রক্রিয়াকে অব্যাহত রাখতে বৎসরাধিককাল থেকে ভ্রাম্যমান পাঠকেন্দ্র চালাচ্ছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা-২ নং ব্লকের রামপাড়া মাঙ্গনপাড়া হাইস্কুলের শিক্ষক সাবির চাঁদ।

ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের মডেল প্রশ্নপত্রের পাঠ দিতে পাড়ার অলিগলিতে ক্লাস নিচ্ছেন শিক্ষক সাবির চাঁদ

এবার তাঁর ভ্রাম্যমান পাঠকেন্দ্রে গুরুত্ব পাচ্ছে শীঘ্রই হতে চলা ‘ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে’ সংক্রান্ত আলোচনা । দুয়ারের শিক্ষক হিসেবে পরিচিত সাবির চাঁদ এসম্পর্কে জানালেন, “অফলাইনে ছোট ছোট দলে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ‘এন.এ.এস’ পরীক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের গাইড করছি। অবশ্য , শিক্ষার্থীদের গৃহ অঙ্গনে পৌঁছে পাঠদানের কাজটি আমার কাছে নতুন নয়-করোনার প্রথম ঢেউয়ের পরে থেকেই কোভিড বিধি মেনে বিভিন্ন পাড়ায় পৌঁছে ক্লাস নিচ্ছি।

ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের মডেল প্রশ্নপত্রের পাঠ দিতে পাড়ার অলিগলিতে ক্লাস নিচ্ছেন শিক্ষক সাবির চাঁদ

ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের মডেল প্রশ্নপত্রের পাঠ দিতে পাড়ার অলিগলিতে ক্লাস নিচ্ছেন শিক্ষক সাবির চাঁদ

এবারে, ‘এন.এ.এস’-এর পরীক্ষার ধাঁচটি যেহেতু শিক্ষার্থীদের কাছে একেবারেই নতুন, তাই এবিষয়টিতেই এমুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আশাকরছি ‘ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে’-র(N.A.S) প্রশ্নের মুখোমুখি হয়ে এলাকার শিক্ষার্থীরা সাবলীলভাবেই উত্তর দিতে পারবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত