মমতাকে দেখতে SSKM-এ তথাগত-শমীক! হল না দেখা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতাকে দেখতে SSKM-এ তথাগত-শমীক! রাজনৈতিক দলাদলি, কটূক্তি, ভোটযুদ্ধে এই ঘটনা কল্পনা করেনি কেউই। গতকালই নন্দীগ্রামের মানুষের উচ্ছাস আর অনুমতি নিয়ে হলদিয়ায় গিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন প্রার্থী মমতা। ঠিক করেছিলেন কাল থেকে যাবেন নন্দীগ্রামে। আজ পুজো দিয়ে কলকাতায় ফিরে প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেসের ইস্তেহার।

আরও পড়ুনঃ একটি পিঁপড়েও মমতার কাছে আসেনি! ধাক্কার অভিযোগ ওড়ালেন শিশির অধিকারী।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন SSKM এর সাড়ে ১২নং বেডে শুয়ে আছেন। গতকাল নন্দীগ্রামে পায়ে চোট পেয়ে এসএসকেএম-এ চিকিত্‍সাধীন রয়েছেন তৃণমূল। আর  আজ সকালে মমতাকে দেখতে এলেন বিজেপি নেতা তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। কিন্তু হাসপাতালে এসেও দেখা হলনা মুখ্যমন্ত্রীর সাথে। কারণ চিকিত্‍সকদের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে মমতার সঙ্গে কেউ দেখা করতে পারবেন না।

দেখা করতে এসে তথাগত বাবু বলেন “আমরা দেখতে এসেছি শুধুমাত্র মানবতার খাতিরে। তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক এটাই চাই। একটা সৌজন্যমূলক সাক্ষাতের জন্য এসেছিলাম আমরা। দেখা করতে পারিনি। তবে দেখতে পেলে ভালো হতো। আমরা সকলেই রাজনৈতি কর্মী। তাই সেই জায়গা থেকেই দেখা করতে এসেছিলাম।”

মমতাকে দেখতে SSKM-এ তথাগত-শমীক! প্রসঙ্গত গতকাল রাতে  মুখ্যমন্ত্রীর এমআরআইয়ের  পর পায়ে ‘টেম্পোরারি প্লাস্টার’ করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। সবমিলিয়ে গতকালের ঘটনায় কার্যত ট্রমায় আছেন মুখ্যমন্ত্রী। অন্তত এমনটাই বলছেন চিকিত্‍সকরা। তাঁদের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত