অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি, হাইকোর্টে জনস্বার্থ মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূলের জেলাসভাপতি অনুব্রত মণ্ডল। এরই মধ্যে তাঁকে জোড়া মামলায় তলব করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদ এড়ানোর চেষ্টা করলেও সিবিআই নিজেদের চক্রব্যুহে ফেলতে চাইছে কেষ্টকে। তার মধ্যে নয়া বিপাকে তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি থাকার কারণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

আরও পড়ুনঃ অবিলম্বে খাদ্য দফতরে নিয়োগ চাই, পিএসসি ভবনে চাকরীপ্রার্থীদের বিক্ষোভ

৭ এপ্রিল সিবিআইইয়ের হাজিরা এড়িয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তখন থেকেই অনুব্রত মণ্ডলকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছিল। লাল বাতি নিষিদ্ধ করা সত্ত্বেও কেন তিনি গাড়ইতে ব্যবহার করছেন? তা প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল।

Testis may be operated, TMC Leader Anubrata Mandal is feeling uncomfortable  while walking | Sangbad Pratidin

জানা যায়, বীরভূম থেকে যে গাড়িতে অনুব্রত কলকাতায় এসেছেন সেই গাড়ির মাথায় ছিল লালাবাতি। চিনার পার্ক থেকে কলকাতায় আসার সময়েও তাঁর কালো গাড়ির মাথায় দেখা যায় লাল বাতি।

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের নির্দেশিকায় আফ বলে দেওয়া হয়েছে ব্যক্তিগত গাড়িতে কেউ লাল বাতি ব্যবহার করতে পারবেন না। অ্যাম্বুল্যান্স, দমকলের মতো জরুরি পরিষেবার গাড়িতে নীল আলো ব্যবহার করতে পারে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর ক্ষেত্রে একত্রে লাল, নীল ও সাদা আলোর ব্যবহারের নিয়ম রয়েছে। তবে এক্ষেত্রে কারা ব্যবহার করবেন তা জানাতে হবে কেন্দ্রকে।

অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি, জনস্বার্থ মামলা দায়ের 

অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি, জনস্বার্থ মামলা দায়ের 
অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি, জনস্বার্থ মামলা দায়ের 

যদিও গাড়িটি অনুব্রত মণ্ডলের নয় বলেই জানা যায়। ব্যক্তিগত মালিকানাধীন ওই গারির মাথায় লাল বাতি এল কী করে? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের কোনও মন্ত্রীর গাড়ির মাথায় লাল বাতি নেই। তাহলে অনুব্রত মণ্ডলের গাড়ির মাথায় লালবাতি এল কী করে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত