ভারতের প্রতি প্রথম পদক্ষেপ তালিবান ২.০’র, বন্ধ হল আমদানি-রপ্তানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের প্রতি প্রথম পদক্ষেপ তালিবান ২.০’র, এবার এদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ করলো তালিবান। আফগানিস্তান ইস্যু নিয়ে এখনও পুরোপুরি অবস্থান ঠিক করে উঠতে পারেনি ভারত সরকার। তবে মোদী সরকার ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীকে নিয়ে একাধিক বৈঠক করে ফেলেছেন।

আরও পড়ুনঃ একদিকে তালিবানি হুঙ্কার অন্যদিকে ভূমিকম্প, জোড়া আতঙ্কে কাঁপছে আফগানিস্থান

মনে করা হচ্ছে, তালিবান সম্পর্কে এবার আর আগের মতো কড়া অবস্থান নেবে না ভারত। এরই মধ্যে খবর, তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানির সম্পর্ক কার্যত শেষ। আফগানরা কাবুল দখলের পরই সাময়িকভাবে পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানে পণ্য পরিবহণের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। তার ফলে আফগানিস্তানের সঙ্গে ভারতের পণ্য আমদানি-রপ্তানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।

গতকালই ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জানিয়েছেন, “পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হত তা বন্ধ করে দিয়েছে তালিবান। ২০২১ সালে সে দেশে আমাদের রফতানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। ৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে।” সব মিলিয়ে প্রায় ১৩৫ কোটি ডলারের পণ্য বছরে আমদানি-রপ্তানি হয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে।

ভারতের প্রতি প্রথম পদক্ষেপ তালিবান ২.০’র

ভারতের প্রতি প্রথম পদক্ষেপ তালিবান ২.০'র, বন্ধ হল আমদানি-রপ্তানি
ভারতের প্রতি প্রথম পদক্ষেপ তালিবান ২.০’র, বন্ধ হল আমদানি-রপ্তানি

এই বিপুল পরিমাণ বাণিজ্য বন্ধ হওয়ার অর্থ দু’দেশেরই আর্থিক ক্ষতি। আসলে, তালিবান মুখপাত্র মুখে ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা শোনালেও বাস্তবে তারা যে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে তেমন আগ্রহী নয়, তা স্পষ্ট এই সিদ্ধান্তেই। তবে, ভারত সরকার এখনও আফগানিস্তান নিয়ে জল মাপছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই একাধিকবার আফগানিস্তান নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

অমিত শাহ, নির্মলা সীতারমণের পাশাপাশি ওই বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বলে খবর, আপাতত ভারতের প্রথম লক্ষ্য এদেশের নাগরিকদের ফিরিয়ে আনা। তাছাড়া আফগান হিন্দু ও শিখদের যে ভারতে আশ্রয় দেওয়া হবে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন মোদি। শুধু তাই নয়, বিপদে পড়া আফগান নাগরিকদেরও সাহায্য করতে চায় ভারত সরকার। তবে, এবার ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ করলো তালিবান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত