একদিকে তালিবানি হুঙ্কার অন্যদিকে ভূমিকম্প, জোড়া আতঙ্কে কাঁপছে আফগানিস্থান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে তালিবানি হুঙ্কার, গত দিন কয়েক ধরে ত্রস্ত হয়ে আছে একটা গোটা দেশ। বেঁচে থাকার জন্য প্রাণ হাতে নিয়ে দেশ ছাড়ছেন হাজার হাজার মানুষ।। যাঁরা পারছেন না তাঁরা অপেক্ষা করছেন আতঙ্ক নিয়ে। বিশ সাল বাদ ফের দেশ কায়েম করে সুষ্ঠ প্রশাসন চালানোর বার্তা দিয়েছে তালিবানি ২.০। জানিয়েছে এবার শাসন নয় দেশবাসীর সেবায় নিয়োগ করবেন নিজেদের।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা রাজ্যের, তদন্তভার গেল CBI-এর হাতে

তবে তাতে আশ্বস্ত হতে পারছেন না আফগানিস্থানের মানুষ জন। বোরখা না পরার অপরাধে প্রাণ গিয়েছে মহিলার, জ্বলছে শিশুদের পার্ক। সব মিলিয়ে বিধ্বস্থ তাঁরা। তার মধ্যেই আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ।

একদিকে তালিবানি হুঙ্কার, অন্যদিকে ৪৮ ঘন্টায় ২ বার ভূমিকম্প আফগানিস্থানে। 

একদিকে তালিবানি হুঙ্কার অন্যদিকে ভূমিকম্প, জোড়া আতঙ্কে কাঁপছে আফগানিস্থান
একদিকে তালিবানি হুঙ্কার অন্যদিকে ভূমিকম্প, জোড়া আতঙ্কে কাঁপছে আফগানিস্থান

স্থানীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৫২ মিনিটে অনুভূত হয় ভুমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৫। আজ, আফগানিস্থানের ছাল জেলার কাছে এই ভূমিকম্প হয়। সূত্রের খবর, আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। যা কাবুল থেকে প্রায় ১২২ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। এর আগে ১৭ তারিখেও ভূমিকম্প হয়েছিল সে দেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত