ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা রাজ্যের, তদন্তভার গেল CBI-এর হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা রাজ্যের, আজ শুনানি ছিল বাংলার পোস্ট পোল ভায়োল্যান্সের। তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ সিদ্ধান্ত জানিয়েছে এবার এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

আরও পড়ুনঃ লবির জন্য নাকানি-চোবানি হাল শিল্পীদের, দিলীপকে কটাক্ষ করে দলত্যাগ রূপার

বাংলায় ভোটের লড়াই এবং ভোটের ফলাফল মিটে গিয়েছে মে মাসের শুরুতেই। তবে তার পর থেকেই রাজ্যের বিরোধী দল তথা বিজেপির নেতা মন্ত্রীরা বারবার অভিযোগ করেছেন বাংলায় ভোট পরবর্তী হিংসা লীলা চালাচ্ছে সরকার। একাধিক বার এই মুদ্দায় আওয়াজ উঠিয়েছে গেরুয়া শিবির, জল গড়িয়ে দিল্লিতে দরবার করেছেন খোদ রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কয়েকঘন্টার মধ্যেই দিল্লি থেকে কেন্দ্রীয় টিম এসেছিল বাংলায়।

ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা খেল রাজ্য, তদন্ত ভার গেল সিট, সিবিআই এর হাতে। 

ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা রাজ্যের, তদন্তভার গেল CBI-এর হাতে
ভোট পরবর্তী হিংসা মামলায় ধাক্কা রাজ্যের, তদন্তভার গেল CBI-এর হাতে

তার পরেও দফায় দফায় একাধিক টিম এসে পরিস্থিতি বিচার করেছে রাজ্যের। জমা দিয়েছে রিপোর্ট। অন্যদিকে প্রথম থেকেই ভোট পরের রাজনৈতিক হিংসার কথা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। মানবাধিকার কমিশনের রিপোর্ট কেও পক্ষপাতদুষ্ট বলেছিল সরকার। তবে এবার ভোট পরবর্তী হিংসা মামলায় জোর ধাক্কা খেল রাজ্য। এনএইচআরসি-র রিপোর্টেই মান্যতা দিয়েই আজ আদালতের তরফে তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

সূত্রের খবর, প্রাথমিক ভাবে খুন, ধর্ষণের মামলায় তদন্ত করবে সিবিআই, বাকি সব মামলার তদন্তভার থাকছে সিটের অধীনে।  জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট মেনে সিট গঠন করা হবে, সূত্রের খবর সুমন বালা সাহু, সৌমেন মিত্র-সহ তিন জন আইপিএস অফিসার নিয়ে গঠিত হবে সিটের টিম। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে কাজ করবে সিট। সেই রিপোর্ট ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, ভোট পরবর্তী হিংসায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত