অতীতে রানি রাসমণি সিরিয়াল চলাকালীন সময়েই একবার এক মাচা শোতে কলঙ্কিনী রাধা গান গেয়ে তুমুল ট্রোল হয়েছিলেন ছোটপর্দার দিতিপ্রিয়া। সেসময় দিতিপ্রিয়ার ট্রোল করেছিলেন খোদ কিরণ রায়ও। সেসময় নাকি ওই ট্রোলিং-এর জন্য তাকে খুব বলা দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জী।
এশা নিজে তাঁর ইনস্টাগ্রামে সিরিজের ট্রেলারটি আপলোড করেছেন। সঙ্গে ববি দেওল ও তাঁর ইন্সটাতে আপলোড করেছেন ট্রেলারটি। তবে Youtube -এ এই মুহূর্তে ১ নং ট্রেন্ডিং আছে এই সিরিজটির ট্রেলার। বোঝাই যাচ্ছে দর্শকরা কিভাবে ভালোবাসা দেখাচ্ছেন। জুন মাসের ৩ তারিখ সম্পূর্ণ সিরিজটি রিলিজ করবে। তাছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন Aditi Pohankar, Darshan Kumar, Anupriya Goenka ও প্রমুখ।
দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে 'ডেঞ্জারাস'। দেশের প্রথম সমকামী অপরাধমূলক ছবি 'ডেঞ্জারাস' সেই গল্পই বলে। 'সরকার ট্রিলজি' কিংবা 'সত্য' খ্যাত বলিউডের পরিচালক রাম গোপাল বর্মার নতুন ছবি তাই একেবারে অন্য স্বাদের। যা আসতে চলেছে এ মাসের ৮ তারিখ।
আসছে 'আরিয়া'র তৃতীয় সিজন, বলিউড নিয়ে বিস্ফোরক সুস্মিতা সেন। ১০ বছর কেটে গিয়েছে। বাণিজ্যিক ছবির জগতে তাঁর লম্বা বিরতি প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন সুস্মিতা। কামব্যাকের পরেও তিনি কাজ পাচ্ছেন না বলে দাবি করেছেন।
নারী শরীরের বাইরে বেরোতে পারল না এই সমাজঃ বলছেন মধুমিতা। পর্দায় ‘পর্ণা’কে জীবন্ত করতে গিয়ে মধুমিতার চোখ ভিজেছে? মধুমিতার দাবি, চোখ না ভিজলেও মন ভিজেছে। অভিনয় শেষে চরিত্র থেকে হয়তো বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু অনেক দিন তাঁর মনে থেকে যাবে ‘পর্ণা’কে।
টলিউড ছেড়ে এবার বলিউডে, তাহলে কি টলিপাড়ায় আর দেখা যাবেনা ঋতুপর্ণা কে? বলিউডে ঋতুপর্ণা সেনগুপ্ত অপরিচিত নাম নন। হিন্দিতে আগেই ছবি করেছেন তিনি। তবে ২০২২-এ যেন বেশি করে হিন্দি ছবির দিকে ঝুঁকছেন ঋতুপর্ণা। করোনামুক্ত হয়ে সদ্য কাজে ফিরেছেন। চলছে বাংলা ছবির ডাবিং। কিন্তু মার্চ মাসেই একটি নতুন হিন্দি ছবির কাজ শুরু করবেন। নাম 'অঘোরী'। তারপর আরও একটি হিন্দি ছবি করার কথা তাঁর।