The Bong Guy: দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ জনপ্রিয় কনটেন্ট ক্রিকেটার তথা ইউটিউবার ‘দ্য বং গাই’ খ্যাত কিরণ দত্ত (Kiran Dutta)-কে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় কম। বং গাই কিরণ দত্তের প্রচুর ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সাধারণত খিল্লি থুরি সমালোচনা করাই ওনার কাজ। সেলিব্রেটি থেকে সাধারন মানুষ কারো কোন বিষয়ে খুঁত পেলেই তা নিয়ে মজার ছলে ভিডিও বানিয়ে থাকেন কিরণ।

আরও পড়ুনঃ গুয়াহাটি থেকে উদ্ধভ সরকার ভাঙার পরিকল্পনা শিন্ডের, সঞ্জয় রাউতের ট্যুইট ঘিরে জোর জল্পনা

ইঞ্জিনিয়ারিং ছেড়ে বহুদিন আগেই এই পেশা নিজের জন্য বেছে নিয়েছিলেন কিরণ। তবে বর্তমানে তিনি একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়ার সাথে নাকি তার একটি অতীত রয়েছে! যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত
দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত

তারপর থেকে অবশ্য কম বিতর্কে জড়াননি বং গাই। কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি সিজন ৯ -এ গিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়েছিলেন কিরণ। যদিও শুরুটা করেছিলেন সিনেবাপ মৃণ্ময়। এরপর একে অপরের সাথে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েন এই দুই জনপ্রিয় ইউটিউবারদের ভক্তরা। যার ফলে কার্যত দুই দলে ভাগ হয়ে গিয়েছিল কিরণ এবং মৃণ্ময় ভক্তরা।

তবে সে যাই হোক জল্পনা এখন অনেকটাই থিতু হয়েছে। একথা সকলেই জানেন ‘দ্য বং গাই’ (The Bong Guy) এখন সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করছেন। কিন্তু তবুও তিনি নিজেকে ইউটিউবার বলেই পরিচয়  দিতেই বেশী পছন্দ করেন। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিরণ দত্তের করা একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। আসলে প্রথম সিনেমাতেই কিরণ জুটি বাঁধছেন ছোট পর্দার রানি মা অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) সাথে।

দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত
দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত

আর প্রথম ছবির অভিনেত্রী প্রসঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে কিরণ বলেছেন দিতিপ্রিয়ার সাথে নাকি তার একটি অতীতের সম্পর্ক (Past Relation) জড়িয়ে আছে। আর বং গাই-এর এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। আসলে এদিন কিরণ তার মন্তব্যটা এতটাই নাটকীয় কায়দায় করেছিলেন যে তার মন্তব্য পুরোটা শোনার আগেই অনেকে অনেক কিছু ভাবা শুরু করে দিয়েছিলেন। তবে না তেমন কিছুই না।

অতীতে রানি রাসমণি সিরিয়াল চলাকালীন সময়েই একবার এক মাচা শোতে কলঙ্কিনী রাধা গান গেয়ে তুমুল ট্রোল হয়েছিলেন ছোটপর্দার দিতিপ্রিয়া। সেসময় দিতিপ্রিয়ার ট্রোল করেছিলেন খোদ কিরণ রায়ও। সেসময় নাকি ওই ট্রোলিং-এর জন্য তাকে খুব বলা দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জী।

দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত

দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত
দিতিপ্রিয়ার সঙ্গে কোন অতীতে জড়িয়ে বং গাই? মুখ খুললেন কিরণ দত্ত

তবে এদিন কিরণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যখন কোনো ভিডিও বানানো তা কিন্তু মজা করেই বানান । তার ভিডিও বানানোর অর্থ কিন্তু এই না যে কারোর ওপর তাঁর ব্যক্তিগত কোন রাগ রয়েছে । তবে সেই সাথে কিরণ জানিয়েছেন পুরনো ঘটনার জন্য সিনেমায় দিতিপ্রিয়ার সাথে অভিনয় করতে তার কোনো অসুবিধা হয়নি ৷ কিরনের কথায় দিতিপ্রিয়া খুবই মিষ্টি মেয়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর