নজরবন্দি ব্যুরোঃ সকাল বেলায় ৪০ এর অধিক বিধায়ক নিয়ে গুয়াহাটিতে উপস্থিত হয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। তাই সরকার সামলাতে গিয়ে ঘাম ছুটছে শিবসেনার নেতাদের। এরই মধ্যে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের ট্যুইট ঘিরে জল্পনা। তিনি বলেন, গুয়াহাটি থেকে উদ্ধভ সরকার ভাঙার পরিকল্পনা শিন্ডের।
তিনি ট্যুইট করে জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বিধানসভা ভাঙার দিকে এগোচ্ছে। তাতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা টেকাতে না পেরে এবার ইস্তফা দিতে চলেছেন উদ্ধভ।


সূত্রের খবর, গতকাল সুরাত ছাড়ার আগে একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। সেখানে তিনি উদ্ধভের কাছে জানিয়েছেন, শিবসেনা তিনি ছাড়ছেন না। শুধুমাত্র তিনি নয়, সমস্ত বিক্ষুব্ধ বিধায়কদের কেউই ছাড়তে নারাজ। শুধুমাত্র তাঁরা চান বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করুক শিবসেনা। শিবসেনা মুখপাত্রের বক্তব্যে সেই জল্পনা প্রবল হয়েছে। মনে করা হচ্ছে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে মহাবিকাশ আগাধি জোট ভাঙার এবার সময় এসে গেছে।

এই জল্পনা আরও বেড়েছে সঞ্জয় রাউতের একটি বক্তব্যকে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ক্ষমতার খেলা চলছে। সবচেয়ে বেশী হলে ক্ষমতা যাবে। কিন্তু ক্ষমতা ফেরত আসবে। সকালে একনাথ শিন্ডের সঙ্গে ঘন্টাখানেক কথা বলার পর এই ট্যুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


সকালে গুয়াহাটিতে নেমে শিন্ডে দাবি করেন শিবসেনার ৪০ জন বিধায়ক এবং নির্দলের ৬ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। সরকার বদলের জন্য এই সংখ্যা যথেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল। ত৫য়াই সরকার বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
গুয়াহাটি থেকে উদ্ধভ সরকার ভাঙার পরিকল্পনা শিন্ডের, সরকার বাঁচাতে তৎপর উদ্ধভ

অন্যদিকে, করোনার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। দুপুরেই মন্ত্রীসভার বৈঠক কএই উদ্ধভ ঠাকরে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে।







