টলিউড ছেড়ে এবার বলিউডে, তাহলে কি টলিপাড়ায় আর দেখা যাবেনা ঋতুপর্ণা কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  বলিউডে ঋতুপর্ণা সেনগুপ্ত অপরিচিত নাম নন। হিন্দিতে আগেই ছবি করেছেন তিনি। তবে ২০২২-এ যেন বেশি করে হিন্দি ছবির দিকে ঝুঁকছেন ঋতুপর্ণা। করোনামুক্ত হয়ে সদ্য কাজে ফিরেছেন। চলছে বাংলা ছবির ডাবিং। কিন্তু মার্চ মাসেই একটি নতুন হিন্দি ছবির কাজ শুরু করবেন। নাম ‘অঘোরী’। তারপর আরও একটি হিন্দি ছবি করার কথা তাঁর। খবর হলো, প্রথমবার ওয়েব সিরিজ করারও প্রস্তুতি নিচ্ছেন নায়িকা।

আরও পড়ুনঃ গাড়ি দুর্ঘটনায় জখম বলিউডের ‘টারজান’ হেমন্ত বিরজে, স্ত্রী সহ ভর্তি হাসপাতালে

বাংলায় ওয়েব সিরিজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। যেমন ‘মোহমায়া’। ফিরিয়েছেন। কিন্তু হিন্দিতে দু’টি ওয়েব সিরিজ করার জন্য প্রাথমিক পর্বের কথা এগিয়ে গিয়েছে। একটি হরর, অন্যটি মার্ডার মিসট্রি। লক্ষ করলে দেখা যাবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বছরের কিছুটা সময় সিঙ্গাপুরে থাকেন তিনি। বাকি সময়, কলকাতার চেয়ে বেশি মুম্বইতে থাকছেন। অন্তত শেষ ছ’ মাস তেমনই হয়েছে। এর মধ্যে বীণা বক্সী পরিচালিত ‘ইত্তর’ ছবির জন্য শুটিংও করেছেন। ‘রিজিওনাল স্টার’দের দিকে এখন নজর বলিউডের। ফলে ঋতুপর্ণা সেনগুপ্ত-র কাছেও একাধিক প্রস্তাব আসছে।

সূত্রের খবর, সুধীর মিশ্র বা নীরজ পাণ্ডের সঙ্গেও একপ্রস্থ মিটিং হয়েছে নায়িকার। এর থেকে স্পষ্ট হয়, বাংলার অনেক তারকার মতোই এ বার বলিউডে পরপর প্রজেক্ট করতে পারেন ঋতুপর্ণা। প্রসঙ্গত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাঁর সঙ্গে ঋতুপর্ণার জুটি সবচেয়ে চর্চিত, তিনিও একটি ওয়েব সিরিজের কাজ শেষ করলেন। সেটির ভাষাও হিন্দি।

টলিউড ছেড়ে এবার বলিউডে, তাহলে কি টলিপাড়ায় আর দেখা যাবেনা ঋতুপর্ণা কে?

টলিউড ছেড়ে এবার বলিউডে, তাহলে কি টলিপাড়ায় আর দেখা যাবেনা ঋতুপর্ণা কে?
টলিউড ছেড়ে এবার বলিউডে, তাহলে কি টলিপাড়ায় আর দেখা যাবেনা ঋতুপর্ণা কে?

তা হলে কি বাংলা ছবিতে কম পাওয়া যাবে ঋতুপর্ণাকে?

অভিনেত্রী জানালেন, তেমনটা নয়। নামী পরিচালকদের সঙ্গে কাজের কথা চলছে। যেমন পরিচালক নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে একটা ছবির বিষয়ে কথা হয়েছে। আর অভিনেত্রীর বেশ কিছু ছবি জমে রয়েছে, যেগুলো মুক্তি পাবে এ বছর আর সামনের বছর মিলিয়ে। যেমন ‘বেলাশুরু’। সৌমিত্র চট্টোপাধ্যায় আর স্বাতীলেখা সেনগুপ্ত-র সঙ্গে ছবিতে রয়েছেন ঋতুপর্ণা। রয়েছে ‘মায়াকুমারী’। এ ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণাকে। আবার রয়েছে ‘অন্তরদৃষ্টি’। ছবিটির পরিচালনা করেছেন কবীর লাল। শুনে তাক লাগলেও, ঋতুপর্ণার দশটা ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর