গাড়ি দুর্ঘটনায় জখম বলিউডের ‘টারজান’ হেমন্ত বিরজে, স্ত্রী সহ ভর্তি হাসপাতালে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গাড়ি দুর্ঘটনায় জখম ‘টারজান’ খ্যাত অভিনেতা হেমন্ত বিরজে ও তাঁর স্ত্রী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বই-পুণে হাইওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে অভিনেতার গাড়ি রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ ৩০ টাকাতেই ১ কোটি, রাতারাতি কোটিপতি হলেন এক মাছ বিক্রেতা

তবে অভিনেতার মেয়ের কোনও চোট লাগেনি। তারকা দম্পতি উভয়েই স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিরগাঁও থানার পুলিশ। থানার আধিকারিক সত্যবাণ মানে জানান, দুর্ঘটনায় আহত হলেও শরীরে গুরুতর আঘাত পাননি কেউ।

তারকা দম্পতি উভয়েই স্থানীয় হাসপাতালে ভর্তি
তারকা দম্পতি উভয়েই স্থানীয় হাসপাতালে ভর্তি

বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। লিউড ছাড়াও মালয়ালম এবং তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে প্রথম অভিনয় হিন্দি ছবিতে। ‘টারজান’ ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে

গাড়ি দুর্ঘটনায় জখম বলিউডের ‘টারজান’ হেমন্ত বিরজে, স্ত্রী সহ ভর্তি হাসপাতালে

আস্তে আস্তে তাঁর অভিনয়ের সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। পরবর্তীকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর