Shubhshree: এবার ওয়েব সিরিজে আসছেন শুভশ্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ বড় পর্দার অসংখ্য সফল সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। এবার এই প্রথমবারের মতো বাংলা ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন শুভশ্রী। অতীতে সিরিজে অভিনয় করেছেন শ্রাবন্তী, পায়েল, পরমসহ অনেক তারকা।

আরও পড়ুনঃ টাকা দিয়েও চাকরী হয়নি মেয়ের, এবার টাকা ফেরতের দাবীতে তৃণমূল নেতার পা ধরে কান্না

এবার এ তালিকায় যুক্ত হলো তাঁর নাম। দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজে এবার দেখা যাবে শুভশ্রীকে। ‘হইচই’ প্ল্যাটফর্মের সিরিজেই অভিনয় করবেন শুভশ্রী। কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয়।

এবার ওয়েব সিরিজে আসছেন শুভশ্রী

সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। শোনা যাচ্ছে জুলাই মাসেই শুরু হবে এই সিরিজের শুটিং। কলকাতা ও বাংলাদেশে চলবে শুটিং। এ সিরিজে শুভশ্রী ছাড়া আর কে কে থাকছেন–এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

18 14

এবার ওয়েব সিরিজে আসছেন শুভশ্রী

এবার ওয়েব সিরিজে আসছেন শুভশ্রী

বর্তমানে পরমের সঙ্গে ‘বৌদি ক্যান্টিনে’ ছবির শুটিং করছেন শুভশ্রী। সম্প্রতি তার অভিনীত এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হাবজি গাবজি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তির পর অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন শুভশ্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর