Dangerous: দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে ‘ডেঞ্জারাস’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শরীরে ঘিনঘিনে হাতের ছোঁয়া, যৌন হেনস্থা, গুণ্ডামি বাঁচিয়ে কেমন হইহই করে এগিয়ে চলেছেন দেশের নারীরা। সেই যাত্রা পথে দুই সমমনস্ক নারী একে অন্যের কাছে উজাড় করে দিচ্ছেন যন্ত্রণা, লাঞ্ছনার কথা। সেই উজাড় করার রাস্তায় কখনও এক হয়ে যাচ্ছে দুই শরীর। সহানুভূতির আদানপ্রদানের পর একজোট হয়ে শত্রুর মোকাবিলা…

আরও পড়ুনঃ অস্কারের পর গ্রামিতেও স্মৃতিচারণ তালিকা থেকে বাদ লতা, এবার সরব কঙ্গনা

দেশের প্রথম সমকামী অপরাধমূলক ছবি ‘ডেঞ্জারাস’ সেই গল্পই বলে। ‘সরকার ট্রিলজি’ কিংবা ‘সত্য’ খ্যাত বলিউডের পরিচালক রাম গোপাল বর্মার নতুন ছবি ‘ডেঞ্জারাস’ তাই একেবারে অন্য স্বাদের। যা আসতে চলেছে এ মাসের ৮ তারিখ।

ছবির পোস্টার পড়তেই শুরু হয়েছে গুঞ্জন! তবে কি কেবলই দুই নারীর উষ্ণ মুহূর্তের প্রদর্শনী ‘ডেঞ্জারাস’? সমকামের উদযাপন? পরিচালক অবশ্য সে দিকেই গেলেন না, বললেন, ‘এটা কেবলই ক্রাইম ড্রামা। প্রেম সেখানে ঘটনাচক্রে।’ কিন্তু তাই বলে সমপ্রেম? দেশের বুকে রমরম করে এ ছবি চলবে এমন আত্মবিশ্বাস পেলেন কী ভাবে?

দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে 'ডেঞ্জারাস'
দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে ‘ডেঞ্জারাস’

বাইপাসের এক হোটেলে বসে রাম গোপালের বক্তব্য, ‘এ তো খুব সাধারণ ব্যাপার, সাহসের কী আছে! মানুষকে বুঝতে হবে, সমপ্রেম কোনও অপরাধ নয়, হতেই পারে।’

নারী-পুরুষের প্রেম নিয়ে কত গান, কবিতা, সিনেমা। কিন্তু নারীর উল্টোদিকে যদি থাকে আর এক নারী? যদি পুরুষের প্রেমিক হয় আর এক পুরুষ? তা হলেই সমাজ যেন চমকে ওঠে। যেমন উঠতে পারে এই নতুন ছবি দেখে। সিনেমার ঝলক অন্তত তেমনটাই বলছে। দুই নায়িকার জলকেলির যৌনতা থেকে গভীর চুম্বন দৃশ্য দর্শকদের ছবি দেখার উৎসাহ বাড়িয়ে তুলেছে।

যদিও রামগোপাল বলছেন, ‘ভালবাসাই মূল কথা, সমপ্রেম না অসম সেটা গুরুত্বপূর্ণ নয়।’ সেই দ্বন্দ্বের প্রসঙ্গ উঠতেই পরিচালক রাম গোপাল আনন্দবাজার অনলাইনকে জানালেন, অপরাধ মোকাবিলার ফাঁকে তিনি একটা স্বাভাবিক প্রেমের গল্প বলতে চেয়েছেন।

দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে ‘ডেঞ্জারাস’

দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে 'ডেঞ্জারাস'
দুই যুবতীর উদ্দাম যৌনতা, দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে ‘ডেঞ্জারাস’

ছবিতে অভিনয় করেছেন বঙ্গতনয়া নয়না গঙ্গোপাধ্যায়, যিনি ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। আরও একাধিক ছবিতে কাজের ভার নিয়ে নানা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন তিনি। তার মধ্যে একফাঁকে ঘুরে গেলেন কলকাতায়, ‘ডেঞ্জারাস’-এর ঝলকের অনুষ্ঠানে। হঠাৎ সফরে কলকাতায় আসতে পেরে নয়না আপ্লুত। বললেন, ‘বাড়িতে এসেছি মনে হচ্ছে, আমিই হোস্ট।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত