আজ সারাদিন দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ছাড়া আরও চারটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি কম।
মহালয়ার দিন বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও কিছুটা চড়া রোদ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
মা দুর্গা ধরাধামে আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু আজও আকাশের মুখ ভার। গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নাকানি চোবানি খাচ্ছে বঙ্গবাসী। কদিন আগেই মনে হচ্ছিল কখন একটু বৃষ্টি হবে। সেই বৃষ্টি এল, আর এল তা ঝমঝমিয়ে।
জোড়া ঘুর্নাবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।
নিম্নচাপের জেরে দু দিন ধরে টানা বৃষ্টি চলে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির হয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান।