Weather Update: অভিমুখ বদল ঘূর্ণাবর্তের, সোমবার থেকেই রাজ্যে আবহাওয়ার উন্নতি

অভিমুখ বদল ঘূর্ণাবর্তের, সোমবার থেকেই রাজ্যে আবহাওয়ার উন্নতি। ঘূর্ণাবর্ত অভিমুখ বদল করে ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। যা ক্রমেই অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা দেশ উপকুল হয়ে ধীরে ধীরে বাংলার উপকুলের দিকে এগোতে থাকে। যার ফলে শনিবার থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক যায়গায় শুরু হয়েছিল বৃষ্টি। রবিবার সকালেও একই আবহাওয়ার পরিস্থিতি থাকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায়। এবার আবহাওয়া দফতরের পপূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণাবর্ত অভিমুখ বদল করে ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরছে। যার ফলে বাংলায় সোমাবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে বালে বলে খবর হাওয়া অফিস সুত্রে।

নিম্নচাপের জেরে দু দিন ধরে টানা বৃষ্টি চলে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির হয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি,বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। শনি ও  রবিবার দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় জারি ছিল লাল সতর্কতা। একই সাথে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি ছিল। তবে সোমবার থেকে এই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকায় সিথিল করা হয়েছে সতর্কতা।

এদিকে বাংলা থেকে নিমচাপের কালো মেঘ কাটলেও। এখনি কাটছেনা দুর্যোগের কাল মেঘ। কারন নিম্ন চাপের জেরে ইতিমধ্যে জলে ভাসছে রাজ্যের একাধিক গ্রাম। বেড়েছে একাধিক নদীর জলস্তর। এই পরিস্থিতে এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় বাংলার কপালে ঘনীভূত হচ্ছে দুর্যোগের মেঘ। কারন ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়তে বাধ্য হবে ব্যারেজ গুলি। ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হবে জল। এর কারনে নদীর জলস্তর আরও বেড়ে প্লাবিত হওয়ার আশঙ্কা একাধিক গ্রাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর