রোদ বৃষ্টির লুকোচুরির সঙ্গে তিলোত্তমার জাস্টিস, থমথমে এইবারের পুজো পরিবেশ

মা দুর্গা বাপের বাড়ি আসার প্রাক মুহুর্তে যখন লাখো ক্রেতা আর হাজার হাজার বিক্রেতার মুখ খুশিতে ভরে থাকে এবার তা ম্লান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শনিবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। আজও বৃষ্টি থামার লক্ষণ নেই। এদিকে সামনে পুজো। একদিকে আরজি কর কান্ডের জাস্টিস চেয়ে কলকাতার পথ ঘাট মিছিল, মিটিং, বিক্ষোভে পরিপূর্ণ অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। সব মিলিয়ে ভেস্তে যাওয়ার মুখে বাঙালির সবথেকে বড় উৎসব। মা দুর্গা বাপের বাড়ি আসার প্রাক মুহুর্তে যখন লাখো ক্রেতা আর হাজার হাজার বিক্রেতার মুখ খুশিতে ভরে থাকে এবার তা ম্লান। বিক্ষোভ কমবে কবে তা কারও জানা নেই, কিন্তু বৃষ্টি কমার একটা লক্ষণ বা পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে। তবে সোমবার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোতে পারে।

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি চলেছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে চলতি বছর পুজোতেও ভাসতে পারে বাংলা। সেক্ষেত্রে বড় রকমের দুর্যোগ না হলেও ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে বর্ষা কালের মত। শরৎ কালের মেঘে উঁকি দেবে বর্ষার মেঘও। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝে তিলোত্তমার জাস্টিস। সব মিলিয়ে থমথমে এইবারের পুজো পরিবেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর