রাজীব গান্ধী ছিলেন আধুনিক মনস্ক এক নেতা যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। অথচ, তিনি ছিলেন আত্মপ্রচার বিমুখ। ভারতের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা ছাড়াও দেশকে একবিংশ শতকে পৌঁছে দেওয়া যে ছিল তাঁর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য – একথা বারবার বলে গেছেন তিনি।
মামলা এবং জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডি জানিয়েছে, রাহুলের থেকে অনেক বেশি কোঅপারেট করছেন সোনিয়া। তাহুল গান্ধী তাঁর মৌখিক বক্রব্য একাধিকবার বদল করেছেন। এমনকি আইনজীবীর পরামর্শে লিখিত বক্তব্য পরিবর্তন করিয়েছেন। কিন্তু সোনিয়া গান্ধী এমনটা করেননি।
সোনিয়া গান্ধীকে ফের তলব করায় ব্যাপক ক্ষুব্ধ কংগ্রেস। দলনেত্রীকে ইডির তলবের প্রতিবাদে আজ ফের দিল্লি সহ সারা দেশে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন দলের নেতা কর্মীরা। এদিকে কংগ্রেস শীর্ষ নেতারা এখন সবাই দিল্লীতে। সেই কারণে রাজঘাটে বিক্ষোভ প্রদর্শন করতে যায় কংগ্রেস। কিন্তু সেখানে পুলিশ তাঁদের আটকে দিয়েছে।
ইডি দফতরে আজ আড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথম জিজ্ঞাসাবাদেই শেষ হচ্ছে না। আগামী দুই, তিন দিনের মধ্যে ফের তলব করা হতে পারে সোনিয়া গান্ধীকে। এমনটাই ইডি সূত্রে খবর। এদিকে সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ। একাধিক জায়গাইয় রণক্ষেত্র পরিস্থিতি।