Sonia Gandhi: সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, ফের তলবের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইডি দফতরে আজ আড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রথম জিজ্ঞাসাবাদেই শেষ হচ্ছে না। আগামী দুই, তিন দিনের মধ্যে ফের তলব করা হতে পারে সোনিয়া গান্ধীকে। এমনটাই ইডি সূত্রে খবর। এদিকে সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ। একাধিক জায়গায় রণক্ষেত্র পরিস্থিতি।

আরও পড়ুনঃ Gautam Dev: শারীরিক অসুস্থতার জন্য এবার ২১ এর সভায় অনুপস্থিত গৌতম দেব, মন পড়ে কোলকাতায়

ইডি সূত্রে খবর, এদিন সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন ৫ জন অফিসার। যার মধ্যে ছিলেন একজন মহিলা অ্যাডিশনাল অফিসার। প্রায় ৫০ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে। জিজ্ঞাসাবাদ পর্বে মানা হয়েছিল সমস্ত কোভিডবিধি।

Image

এদিন বেলা ১২ টা নাগাদ ইডির দফতরে উপস্থিত হন সোনিয়া গান্ধী। ছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যে কোনরকম অসুবিধার জন্য ইডির দফত্রে ছিলেন প্রিয়াঙ্কা। এটাকে রাজনৈতিক দ্বিচারিতা বলেই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতৃত্ব। এদিন সংসদের ভিতরেও একই ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেন, বাংলা হোক, অথবা রাজস্থান, বারবার বিরোধীদের চুপ করাতেই এটা করা হচ্ছে। কংগ্রেস নেতা পবন খেরা বলেন, প্রধানমন্ত্রী ভুলে গেছেন তিনি আমাদের দলের নেতাদের নিয়ে যাচ্ছেন। কংগ্রেস নেতাদের পুনরায় জন্ম হয়। কংগ্রেস কী সেটা সবাই বোঝে।

সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, পথে নামল কংগ্রেস কর্মীরা 
সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, পথে নামল কংগ্রেস কর্মীরা 

উল্লেখ্য,২০০৮ সালে প্রকাশনা বন্ধ হয়ে যায় ন্যাশনাল হেরল্ডের। সেই অবস্থায় সংস্থাটি সোনিয়াদের সংস্থা ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটি অধিগ্রহণ করে বলে অভিযোগ। ফলে সংস্থাটির কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ার দখলে আসে। ন্যাশনাল হেরল্ডের ঘাড়ে ৯০ কোটি টাকা দেনা চাপে। ২০১৩ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ন্যাশনাল হেরল্ড নিয়ে দিল্লির এক আদালতে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।

সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, পথে নামল কংগ্রেস কর্মীরা 

সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, পথে নামল কংগ্রেস কর্মীরা 
সোনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদে উত্তাল দেশ, পথে নামল কংগ্রেস কর্মীরা 

সংবাদপত্রটি অধিগ্রহণের সময় আর্থিক বেনিয়ম হয়েছিল বলে অভযোগ করেন বিজেপি সাংসদ। তাঁর মূল অভিযোগ ছিল, অধিগ্রহণের প্রক্রিয়া নিয়ে। সাংবাদপত্রটি মালিকানাধীন থাকা সত্বেও, কীভাবে অধিগ্রহণ করেন গাঁধী। এ নিয়ে তৎকালীন অর্থমন্ত্রীর কাছে কর ফাঁকিরও অভিযোগ করেন স্বামী। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ন্যাশনাল হেরাল্ড নিয়ে নতুন করে মামলা শুরু হয়। ট্রায়াল কোর্টে স্বামীর দায়ের করা মামলায় সোনিয়া-রাহুলদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা বেনিয়মের অভিযোগ করা হয়। সেই মামলায় তলব করা হল সোনিয়া গান্ধীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন