নজরবন্দি ব্যুরোঃ এই প্রথম ২১শে জুলাইয়ের শহিদ সভায় যেতে পারলেন না তিনি। গত দু’বছর কোভিডের জন্যে ২১শের শহিদ সভা হয়নি ধর্মতলায়। সভা হয়েছিল ভার্চুয়াল। জেলায় জেলায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দলের সুপ্রিমোর বক্তব্য শুনেছিলেন নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল, জানালেন অভিষেক
করোনা মহামারি কাটিয়ে ২ বছর পর আবার আজ ছিল সভা। সেই কারনেই এ বারে তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ, উন্মাদনা ছিল। ৪-৫ দিন আগেই রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূলের কর্মী, সমর্থকেরা পৌঁছে গিয়েছেন কলকাতায়। দু বছর আগে তিনিও ৩-৪ দিন আগেই পৌঁছে যেতেন কলকাতায়।

কিন্তু শরীর আর দিচ্ছে না। আর এই কারনেই আছ ২১ শে জুলাই শিলিগুড়ির কলেজ পড়ার নিজের বাড়ির চার দেওয়ালে বন্দি থাকলেন গৌতম দেব। তিনি উত্তরবঙ্গের দাপুটে, দক্ষ, প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলিয়েছেন।

শারীরিক অসুস্থতার জন্য এবার ২১ এর সভায় অনুপস্থিত গৌতম দেব, মন পড়ে কোলকাতায়
আজকে তিনি তাঁর শারীরিক অসুস্থতার জন্য ঘরবন্দি। তবে তার মন পড়ে আছে একেবারে কলকাতাতে। যোগাযোগ রাখছেন তিনি উত্তরবঙ্গের সব বড়বড় নেতাদের সাথে। আর অপেক্ষায় আছেন কবে তিনি আবার যোগ দেবেন শিলিগুড়ি পুরসভাতে। দিন গুনছেন মেয়র গৌতম দেব।







