National Herald case: ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ শুরু সোনিয়াকে, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইডি দফতরে পৌঁছালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় কিছুদিন আগেই কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেদিনই জানা গিয়েছিল জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয়নি। যেকোন মুহুর্তে আবার ডাক পড়বে মিসেস গান্ধীর। সেই মতই এদিন ফের সোনিয়া কে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুনঃ দিদিমণি বিপদে পড়ে একজনকে ঠিক চিনতেই পারছেন না, ভিডিও প্রকাশ করে কটাক্ষ শুভেন্দুর

national herald 1

সোনিয়া গান্ধীকে ফের তলব করায় ব্যাপক ক্ষুব্ধ কংগ্রেস। দলনেত্রীকে ইডির তলবের প্রতিবাদে আজ ফের দিল্লি সহ সারা দেশে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন দলের নেতা কর্মীরা। এদিকে কংগ্রেস শীর্ষ নেতারা এখন সবাই দিল্লীতে। সেই কারণে রাজঘাটে বিক্ষোভ প্রদর্শন করতে যায় কংগ্রেস। কিন্তু সেখানে পুলিশ তাঁদের আটকে দিয়েছে।

sonia 2

এদিকে মামলা এবং জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডি জানিয়েছে, রাহুলের থেকে অনেক বেশি কোঅপারেট করছেন সোনিয়া। তাহুল গান্ধী তাঁর মৌখিক বক্রব্য একাধিকবার বদল করেছেন। এমনকি আইনজীবীর পরামর্শে লিখিত বক্তব্যক পরিবর্তন করিয়েছেন। কিন্তু সোনিয়া গান্ধী এমনটা করেননি। প্রথম থেকে একবারের জন্যেও নিজের বয়ান বদল করেননি তিনি। ইডি সূত্রে খবর, গত সপ্তাহে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন ৫ জন অফিসার। প্রায় ৫০ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ শুরু সোনিয়াকে, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ শুরু সোনিয়াকে, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের
ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ শুরু সোনিয়াকে, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

উল্লেখ্য,২০০৮ সালে প্রকাশনা বন্ধ হয়ে যায় ন্যাশনাল হেরল্ডের। সেই অবস্থায় সংস্থাটি সোনিয়াদের সংস্থা ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটি অধিগ্রহণ করে বলে অভিযোগ। ফলে সংস্থাটির কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ার দখলে আসে। ন্যাশনাল হেরল্ডের ঘাড়ে ৯০ কোটি টাকা দেনা চাপে। ২০১৩ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ন্যাশনাল হেরল্ড নিয়ে দিল্লির এক আদালতে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।

সংবাদপত্রটি অধিগ্রহণের সময় আর্থিক বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ। তাঁর মূল অভিযোগ ছিল, অধিগ্রহণের প্রক্রিয়া নিয়ে। সাংবাদপত্রটি মালিকানাধীন থাকা সত্বেও, কীভাবে অধিগ্রহণ করেন গাঁধী। এ নিয়ে তৎকালীন অর্থমন্ত্রীর কাছে কর ফাঁকিরও অভিযোগ করেন স্বামী। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ন্যাশনাল হেরাল্ড নিয়ে নতুন করে মামলা শুরু হয়। ট্রায়াল কোর্টে স্বামীর দায়ের করা মামলায় সোনিয়া-রাহুলদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা বেনিয়মের অভিযোগ করা হয়। সেই মামলায় তলব করা হয়েছে সোনিয়া গান্ধীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর