Sonia Gandhi: ফের একবার করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের একবার করোনা আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি টুইট করে সোনিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন। এই নিয়ে গত তিন মাসে দ্বিতীবার করোনা আক্রান্ত হলেন সোনিয়া।

আরও পড়ুনঃ হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের, তুলল তিরাঙ্গা পতাকা

এদিন জয়রাম রমেশ টুইট বার্তায় লেখেন, ‘আজ কংগ্রেস সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধীর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি সরকারের জারি করা প্রটোকল অনুসরণ করে আইসোলেশনে থাকবেন।’ কোভিড সংক্রমণের জেরে সনিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছিলেন জয়রাম রমেশ।

7 10

তাঁর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণের খবরও জানা গিয়েছিল। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত ২ জুন সোনিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।

ফের একবার করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

ফের একবার করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

ফের একবার করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

এরপর ১২ জুন রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস সভানেত্রীকে। সেবার সোনিয়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর কংগ্রেসের তরফে জানানো হয়, তিনি সুস্থ আছেন। তাঁর শরীরে কোভিডের উপসর্গ সামান্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর