Independence Day: হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের, তুলল তিরাঙ্গা পতাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নরেন্দ্র মোদীর হর ঘর তেরঙায় সাড়া দিয়ে তিরাঙ্গা পতাকা তুলল লস্কর জঙ্গির পরিবার।লস্কর-ই-তইবা জঙ্গি খুবেইর-এর পরিবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার প্রত্যন্ত অঞ্চল ভারত বাগলায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হিসাবে এই পতাকা উত্তোলন করে।

আরও পড়ুন:১৫ অগস্টে স্বাধীনতা দিবসে কমছে মেট্রোর সংখ্যা, রইল সোমবারের সময়সূচি

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খুবেইরের ভাই শামেস দিন চৌধুরী এবং নাজব দিন চৌধুরী বলেন, ‘‘ভারতীয় হিসেবে আমরা গর্বিত।’’ পাশাপাশি ৭৫ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারও প্রশংসা করেন লস্কর জঙ্গির বাড়ির সদস্যরা।

হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের,‘‘ভারতীয় হিসেবে আমরা গর্বিত।’’ 
হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের,‘‘ভারতীয় হিসেবে আমরা গর্বিত।’’ 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “প্রথমবার বাড়িতে তেরঙ্গা উত্তোলনের সুযোগ পেলাম। এই কর্মসূচি গ্রহণের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।”

হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের,‘‘ভারতীয় হিসেবে আমরা গর্বিত।’’ 

হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের,‘‘ভারতীয় হিসেবে আমরা গর্বিত।’’ 
হর ঘর তেরঙায় সাড়া লস্কর জঙ্গির পরিবারের,‘‘ভারতীয় হিসেবে আমরা গর্বিত।’’

উল্লেখ্য,১৩ থেকে ১৫ অগস্ট ভারতের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার বা লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি দফতর, বেসরকারি সংস্থার কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, রেস্তরাঁ, টোল প্লাজা, থানায় জাতীয় পতাকা তোলার কথা বলা হয়েছে, কর্মসূচিতে অংশগ্রহণের কথা বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে। প্রধানমন্ত্রীর টুইটে উঠে এসেছে স্বাধীন ভারত গড়ার পথে বহু মানুষের স্বপ্ন ও সংগ্রামের কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর