National Herald: ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ফের বুধবার সোনিয়া গান্ধীকে হাজিরার নোটিশ ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাষ্টপতির শপথ গ্রহনের কারণে জিজ্ঞাসাবাদ করেনি ইডি। তাই আজ সকাল সকাল ইডি দফতরে পৌঁছান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় কিছুদিন আগেই কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেদিনই জানা গিয়েছিল জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয়নি। যেকোন মুহুর্তে আবার ডাক পড়বে মিসেস গান্ধীর। সেই মতই এদিন ফের সোনিয়া জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ টানা ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কংগ্রেস সভানেত্রীকে।

আরও পড়ুনঃ ভেঙে পড়েছেন তৃণমূল মহাসচিব, রাজ্য মন্ত্রীসভা থেকে ইস্তফা দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়!

কিন্তু এই ৬ ঘন্টা এই জিজ্ঞাসাবাদের পর্ব শেষ হয়নি। বুধবার ফের সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার জন্যে নটিশ দিয়েছে ইডি। তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল অর্থাৎ বুধবারও সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন এদিন দ্বিতীয়বারের জন্য ED দফতরে হাজিরা দেন কংগ্রেস সভানেত্রী। সঙ্গে ছিলেন পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী।

ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ফের বুধবার সোনিয়া গান্ধীকে হাজিরার নোটিশ ইডির
ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ফের বুধবার সোনিয়া গান্ধীকে হাজিরার নোটিশ ইডির

আজ পুরো ৬ ঘণ্টা মায়ের ওষুধ নিয়ে ইডি অফিসেই অপেক্ষা করছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে মাকে পৌঁছে দিয়ে রাহুল গান্ধী যোগ দেন কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচীতে। সোনিয়া গান্ধীকে বারবার হাজিরায় ডেকে পাঠানোর প্রতিবাদে কংগ্রেস কর্মীদের সঙ্গে ধরনায় সামিল হয়েছিলেন তিনি। সেই ধরনা থেকে রাহুলকে আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয় একাধিক কংগ্রেস নেতা ও কর্মী-সমর্থকেও।

sonia 2 1

মামলা এবং জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ইডি জানিয়েছে, রাহুলের থেকে অনেক বেশি কোঅপারেট করছেন সোনিয়া। তাহুল গান্ধী তাঁর মৌখিক বক্রব্য একাধিকবার বদল করেছেন। এমনকি আইনজীবীর পরামর্শে লিখিত বক্তব্য পরিবর্তন করিয়েছেন। কিন্তু সোনিয়া গান্ধী এমনটা করেননি। প্রথম থেকে একবারের জন্যেও নিজের বয়ান বদল করেননি তিনি। ইডি সূত্রে খবর, গত সপ্তাহে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন ৫ জন অফিসার। প্রায় ৫০ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে। এদিন তাঁকে মুখোমুখি হতে হয় ৩টি প্রশ্নের।

ছয় ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ফের বুধবার সোনিয়া গান্ধীকে হাজিরার নোটিশ ইডির

national herald 2

উল্লেখ্য, ২০০৮ সালে প্রকাশনা বন্ধ হয়ে যায় ন্যাশনাল হেরল্ডের। সেই অবস্থায় সংস্থাটি সোনিয়াদের সংস্থা ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাটি অধিগ্রহণ করে বলে অভিযোগ। ফলে সংস্থাটির কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ইয়ং ইন্ডিয়ার দখলে আসে। ন্যাশনাল হেরল্ডের ঘাড়ে ৯০ কোটি টাকা দেনা চাপে। ২০১৩ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ন্যাশনাল হেরল্ড নিয়ে দিল্লির এক আদালতে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত