শুক্রবার দুপুরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিপিএম কর্মীকে ছুরি মারার ঘটনায় ছোট শাহজাহানকে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উতপ্ত সন্দেশখালি।
আপাতত সিবিআইয়ের হেফাজতেই রয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা। বৃহস্পতিবার তাঁর ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে বিশেষ ইডি আদালতে আবেদন করে নিজেদের হেফাজতে নেওয়া হতে পারে।
শেখ শাহজাহান প্রসঙ্গে বলেন, 'শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নেওয়ার পর কোনও রাজনৈতিক দলের নেতা সন্দেশখালি যাচ্ছে না। যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁদের কেন হেফাজতে নেওয়া হচ্ছে না?'
নানা টালবাহানার পর বর্তমানে কেন্দ্রীয় তদন্ত সিবিআই-এর (CBI) হেফাজতে রয়েছেন শাহজাহান। শুক্রবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেইসময় প্রথমবার মুখ খুললেন সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত।
রাজনৈতিক মহলে রাজ্য পুলিশের গাফিলতি নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়। হাইকোর্টের তরফ থেকে রাজ্য পুলিশকে কার্যত তুলোধোনা করা হয়। গ্রেফতারের পরই তাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। এবার আরও বিপাকে শেখ শাহজাহান।