সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্তরাধিকারী শাহজাহান শেখ! নতুন অভিযোগ দায়ের পুলিশে

শুক্রবার দুপুরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিপিএম কর্মীকে ছুরি মারার ঘটনায় ছোট শাহজাহানকে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উতপ্ত সন্দেশখালি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত বেশ কয়েকদিন ধরে জ্বলছে সন্দেশখালি। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের হামলার মুখে পড়ে ইডি আধিকারিকেরা। তারপর থেকে একে একে সামনে আসতে থাকে বিভিন্ন অভিযোগ। নারী নির্যাতন, জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে শাহজাহান ও তাঁর দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে।

সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্তরাধিকারী শাহজাহান শেখ! নতুন অভিযোগ দায়ের পুলিশে

আরও পড়ুন : রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’র মহাসমাবেশ, মমতা ব্যতীত কতটা প্রভাব ফেলবে বিরোধীরা?

এই ঘটনার প্রায় ৫৫ দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় শেখ শাহজাহান। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে শাহজাহান। তাঁকে জেরা করার জন্য আদালতে আবেদন করেছে ইডিও। তবে শেখ শাহজাহানের গ্রেফতারির পরও অব্যাহত রয়েছে সন্দেশখালির অত্যাচার। তিনি শাহজাহান শেখ। স্থানীয় মানুষ জানান, শাহজাহান শেখ এলাকায় পরিচিত ছোট শাহজাহান নামে।

সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্তরাধিকারী শাহজাহান শেখ! নতুন অভিযোগ দায়ের পুলিশে
সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্তরাধিকারী শাহজাহান শেখ! নতুন অভিযোগ দায়ের পুলিশে

সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্তরাধিকারী শাহজাহান শেখ! নতুন অভিযোগ দায়ের পুলিশে

শোনা যায়, তিনি বড় শাহজাহানকে অনুকরণ করতে পছন্দ করে। শুক্রবার দুপুরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সিপিএম কর্মীকে ছুরি মারার ঘটনায় ছোট শাহজাহানকে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উতপ্ত সন্দেশখালি। দাবী উঠছে ছোট শাহজাহানের গ্রেফতারির। বর্তমানে ফেরার ছোট শাহজাহান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন