সুপ্রিম ধাক্কা রাজ্যের, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সময় বেঁধে দিল কোর্ট

রাজনৈতিক মহলে রাজ্য পুলিশের গাফিলতি নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়। হাইকোর্টের তরফ থেকে  রাজ্য পুলিশকে কার্যত তুলোধোনা করা হয়।  গ্রেফতারের পরই তাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। এবার আরও বিপাকে শেখ শাহজাহান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার (Supreme Court)। বিকেল সওয়া চারটের মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। গতকাল সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) তদন্তভার সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ।

সুপ্রিম ধাক্কা রাজ্যের, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সময় বেঁধে দিল কোর্ট

আরও পড়ুন : পরিবার নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী, দিলেন নিজের পরিবারের পরিচয়

গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা কার্যত খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে। এই বিষয়ে পাল্টা সুপ্রিম কোর্টের দারস্থ হয় রাজ্য সরকার। দাখিল করা হয় লিভ পিটিশন। এই আবহে আজ এই নিয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। এই পরিস্থিতিতে আজ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সঞ্জীব খান্না জানান,

সুপ্রিম ধাক্কা রাজ্যের, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সময় বেঁধে দিল কোর্ট

আজ বিকেল ৪টে ১৫ মিনিটের মধ্যে সিবিআই-এর হাতে শাহজাহানকে তুলে দিতে হবে সিআইডি-কে। আজ হাইকোর্টে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ থেকে এই রায় দেওয়া হয়। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইডির ওপরে হামলার মামলায় ৫৫ দিন পর শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি রাতে মিনাখা থেকে গ্রেফতার করা হয়।

সুপ্রিম ধাক্কা রাজ্যের, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সময় বেঁধে দিল কোর্ট
সুপ্রিম ধাক্কা রাজ্যের, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সময় বেঁধে দিল কোর্ট

সুপ্রিম ধাক্কা রাজ্যের, শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সময় বেঁধে দিল কোর্ট

বিগত কয়েক সপ্তাহ ধরেই সন্দেশখালিকাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রাজনৈতিক মহলে রাজ্য পুলিশের গাফিলতি নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়। হাইকোর্টের তরফ থেকে  রাজ্য পুলিশকে কার্যত তুলোধোনা করা হয়।  গ্রেফতারের পরই তাকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। এবার আরও বিপাকে শেখ শাহজাহান। হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত