তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আগে থেকেই ট্রেন বাতিলের ঘটনাটি জানিয়েছিলেন। তিনি এও বলেছেন যে নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ করার এটাই মক্ষম সময়
বুধবার সকালে বিরাট রেল দুর্ঘটনা। কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। যার ফলে বেশ কিছু সময় ধরে ট্রেন চলাচল ব্যহত হয়। ইতিমধ্যেই দুটি ট্রেনকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ডিসেম্বর মাস থেকে এই বাড়তি সুবিধা পাবেন ইস্ট-ওয়েস্টের যাত্রীরা। এবার থেকে ১০৬টি রেক চলাচল করবে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে। উল্লেখ্য, ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবা যখন চালু হয়েছিল, তখন যাত্রী সংখ্যা অনেকটা কম ছিল। কিন্তু যত দিন এগোচ্ছে, তত বাড়ছে যাত্রী সংখ্যা।
আচমকায় শনিবার শিয়ালদহ স্টেশনের কলকাতা পুলিশের গাড়িতে আগুন লাগে এবং পাশে থাকা একটি বাইকেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর।
হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তারপরই শুরু হবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। এরমধ্যেই খুশীর খবর দিল রেল কর্তৃপক্ষ।এরআগে পুজো উপলক্ষ্যে রাস্তায় সারারাত সরকারি বাস থাকবে বলে ঘোষণা করা হযেছে। মেট্রো চলবে সারারাত।