Local Train: ফের বন্ধ হচ্ছে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কিছু লোকাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার বন্ধ লোকাল ট্রেন। এবার শিয়ালদহ মেন শাখায় দমদম ও নৈহাটির মধ্যে চলবে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ। তাই মেন শাখায় আগামী শনি ও রবিবার বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। যার ফলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। এছাড়া শুক্রবার থেকে ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৫ দিন দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ সুপ্রিম স্থগিতাদেশে স্বস্তি রাজ্যের, অবৈধ চাকরি প্রাপকদের নিয়ে বিশেষ নির্দেশ

কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) একলব্য চক্রবর্তী। শনিবার রাত ১১ টা থেকে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল ৫ জোড়া লোকাল ট্রেন ।

ফের বন্ধ হচ্ছে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কিছু লোকাল

তাই এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল – আপ ও ডাউন শিয়ালদহ-বারাকপুর লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-নৈহাটি লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল
আপ ও ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল।

ফের বন্ধ হচ্ছে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কিছু লোকাল
ফের বন্ধ হচ্ছে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কিছু লোকাল

ফের বন্ধ হচ্ছে ট্রেন, শিয়ালদহ মেন শাখায় বাতিল বেশ কিছু লোকাল

এদিকে, অন্ডাল স্টেশনে নন–ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে ২৫ থেকে ২৯ তারিখ অবধি। তাই এই পাঁচদিন বাতিল থাকবে পাটনা–কলকাতা গরিব রথ এক্সপ্রেস, রক্সোল–হাওড়া এক্সপ্রেস, হাতিয়া–বর্ধমান এক্সপ্রেস, বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস ও আজমগড়–কলকাতা এক্সপ্রেস। এছাড়া মুজফ্ফরপুর–হাওড়া এক্সপ্রেস–সহ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

9 15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত