নজরবন্দি ব্যুরো: হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তারপরই শুরু হবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। এরমধ্যেই খুশীর খবর দিল রেল কর্তৃপক্ষ। এরআগে পুজো উপলক্ষ্যে রাস্তায় সারারাত সরকারি বাস থাকবে বলে ঘোষণা করা হযেছে। মেট্রো চলবে সারারাত। এবার বড় ঘোষণা করা হল রেলের পক্ষ থেকে। জেলার মানুষ কলকাতায় এসে উৎসবের আনন্দে মেতে ওঠার পর রাতে বাড়ি ফেরার জন্য মিলবে লোকাল ট্রেন। অর্থাৎ রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।
আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে পুজোর চারদিনই ভাসবে গোটা বাংলা, জানলো আবহাওয়া দপ্তরে


শিয়ালদা শাখায় সপ্তমী থেকে নবমী প্রতি রাতে কুড়িটি বাড়তি ট্রেন চালানো হবে। রেল সূত্রে খবর, শিয়ালদা–দমদম–নৈহাটি–রানাঘাট, শিয়ালদা–বনগাঁ, রানাঘাট–বনগাঁ এবং শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। এমনকী শিয়ালদা থেকে রানাঘাট শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে। আর রানাঘাট থেকে শিয়ালদা ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে। আবার শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট ছাড়বে এবং ২টো ৩০ মিনিটে নৈহাটি থেকে শিয়ালদা আসার জন্য ট্রেন ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে। ২.৫৫ মিনিটে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ছাড়বে রাত ১২.৪০ মিনিটে।

খুশীর খবর, পুজোতে সারারাত চলবে বাড়বে ট্রেন, জানলো রেল কর্তৃপক্ষ

অন্যদিকে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ছাড়বে রাত ১১.৩০ মিনিটে এবং বনগাঁ থেকে শিয়ালদা ট্রেন ছাড়বে রাত ১১.৫৫ মিনিটে। ডানকুনি থেকে শিয়ালদা আসার ট্রেন রাত ১২.২৫ মিনিটে ছাড়বে। আর রানাঘাট থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে রানাঘাট ট্রেন মিলবে রাত ৯.৫৬ মিনিট, ১০টা। শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায় এবং বজবজের জন্য ট্রেন ছাড়বে রাত ১১.৩০টায়। তবে শিয়ালদা–বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, এবং ২.২০ মিনিটে।









