নজরবন্দি ব্যুরো: উৎসব যখন একেবারে দোরগোড়ায়, তখন আবহাওয়া দপ্তরের শোনাল খারাপ খবর। সোমবার তারা জানিয়ে দিয়েছে, বৃষ্টি শুরু হবে সপ্তমী থেকেই। চলবে দশমী পর্যন্ত। অর্থাৎ পুজোর চারদিনই বৃষ্টিবিঘ্নিত হওয়ার আশঙ্কা। শনিবার অর্থাৎ ষষ্ঠীর দিনে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে রবিবার, সপ্তমী থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
আরও পড়ুন: বাংলা জুড়ে মহা সমারোহে পালিত হল শিক্ষক দিবস


উত্তরবঙ্গে ২৮শে সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল থেকে ৩ রা অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । ৪ ও ৫ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীতে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে পুজোয় মেঘ-বৃষ্টি-রোদের খেলা চলবে মনে করা হচ্ছে । তাই পুজোয় ঘুরতে বেরিয়ে নিজের সাজ ঠিক রাখার সচেতনতার মতো ছাতাও রাখুন সঙ্গে।

রাজ্য থেকে খাতায়কলমে বর্ষা বিদায় নেওয়ার আগেই এবার পুজো এসে পড়েছে। তাই বৃষ্টির আশঙ্কা ছিলই। ঠিক এই সময় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ায় পুজোয় কম-বেশি বৃষ্টির আশঙ্কা আরও জোরালো হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থাকবে। কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে।
ঘূর্ণাবর্তের জেরে পুজোর চারদিনই ভাসবে গোটা বাংলা, জানলো আবহাওয়া দপ্তরে



আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে, ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পূর্ব, মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর ফলে ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৮° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা থাকবে ৮৯%।







