নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন । এবার মেট্রো ভবনের সামনে বিক্ষোভে সরব হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বুধবার তৃণমূলের ইউনিয়নের সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান মদন মিত্র। ফলত মেট্রো নিয়ে যে পারদ চড়ছে, এবিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুনঃ Covid Vaccine: ১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, সিদ্ধান্ত কেন্দ্রের


এদিন মদন মিত্র বলেন, মেট্রো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরা এমন ভাব করছে মেট্রো নরেন্দ্র মোদি এবং অমিত শাহ করে গেছে। বিজেপি যে উন্নয়নের ছবি দেখায় সেখানে হুগলী সেতু এবং মা ফ্লাইওভারের ছবি দেখায়। আজকে মমতা যা করে, কাল বিজেপি তা টুকলি করে।

সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, কলকাতা মেট্রোকে ১৭ তম রেলওয়ে জোন করেছেন মমতা। হিম্মত থাকে আপনারা বম্বে দিল্লিকে করে দেখান।তা না করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দার্জিলিংয়ে পাহাড়ের মানুষের সঙ্গে বসে রয়েছেন, ঠিক সেই সময় কলকাতায় ঢুকে মেট্রোর উদ্বোধন করলেন। কি ভাবলেন? তৃণমূল রুখতে পারবে না? শুধু নির্দেশের অপেক্ষায় ছিলাম। একটা নির্দেশ পেলেই শিয়ালদহ স্টেশন বুঝতে পারত তৃণমূল কাকে বলে। কিন্তু আমাদের দল কোনও ভাঙচুর বিক্ষোভকে প্রশয় দেয় না।
তাঁর সংযোজন, শ্রমিকদের প্রচন্ড খারাপ অবস্থা। মেট্রো চলাচলা জঘন্য অবস্থায় রয়েছে। কাল থেকে প্রতিটি স্টেশনে বিক্ষোভ। প্রতিটি স্টেশনে নিয়ম করে তৃণমূলের ইউনিয়ন বিক্ষোভ করবে। বাইরে থেকে কিছু লোক এসে বাংলার ছেলেদের ওপর অত্যাচার করা হচ্ছে। যাদের ওপর তৃণমূলের ছাপ রয়েছে, তাঁদেরকে অন্ধকুপে পাঠিয়ে দিয়েছে। এর প্রধান লক্ষ্য হল তৃণমূলকে খতম করা।


মেট্রো নিয়ে চড়ছে পারদ, আন্দোলনের ঘোষণা মদনের

উল্লেখ্য, মেট্রো টেশন উদ্বোধন ঘিরে তৃণমূল বিজেপি তরজা লেগেই রয়েছে। এমনকি মেট্রোর কার্ডে অতিথিওদের তালিকায় মুখ্যমন্ত্রীর নাম না থাকায় অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেন তৃণমূল বিধায়ক এবং সাংসদরা। এরই মধ্যে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা করে উত্তাপ বাড়ালেন মদন মিত্র।







