Sealdah: কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, শিয়ালদহে অল্পের জন্য রক্ষা   

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবার সকালে বিরাট রেল দুর্ঘটনা। কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। যার ফলে বেশ কিছু সময় ধরে ট্রেন চলাচল ব্যহত হয়। ইতিমধ্যেই দুটি ট্রেনকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ Weather Update: শহর থেকে উধাও হল শীত, একধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা

জানা গিয়েছে, এদিন ৮ নম্বর প্ল্যাটফর্মের দিকে আসছিল রানাঘাট গামী একটি ট্রেন। অন্যদিকে, কারশেডের দিকে যাচ্ছিল ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন। সেই সময় একটি ট্রেন সিগন্যাল লঙ্ঘন করতেই পাশাপাশি ধাক্কা লাগে দুটি ট্রেনের মধ্যে।

কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা 
কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা 

ইতিমধ্যেই দুর্ঘটনার খবর খতিয়ে দেখার জন্য একটি কমিটি রেলের তরফে গঠন করা হয়েছে। কে সিগন্যাল অতিক্রম করেছে? সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। যাত্রীবাহী রানাঘাট লোকালের সঙ্গে সংঘর্ষের কারণে বিরাট বিপদ ঘটতে পারত। তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। দুটি ট্রেনকে কারশেডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য ট্রেনের যাতায়ত স্বাভাবিক করা হচ্ছে।

কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা 

কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা 
কারশেডমুখী ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের সংঘর্ষ, বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা 

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, দুর্ঘটনা কী কারণে ঘটেছে? তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেন চলাচল কিছু সময়ের জন্য ব্যহত থাকার পর স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে। জানা গেছে, রেলের চাকা ট্র্যাক থেকে সরে যাওয়ার কারণেই বিপত্তি ঘটেছে। ফের রেল লাইনের ওপর চাকা তোলার চেষ্টা করা হচ্ছে।

রেলওয়ে সূত্রে খবর, ইতিমধ্যেই পূর্ব রেলওয়ের তরফে ট্রেনের যাতায়ত স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাত্রীদের দুর্ঘটনা বিষয়ে অবগত করা হচ্ছে। এমনকি বেশ কয়েকটি ট্রেন ধীরে ধীরে প্রবেশ করানো হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর