দলের নেতাদের বিরুদ্ধেই প্রকাশ্যে সরব হলেন দেশের প্রাক্তন আমলা ও রাজ্যসভার সাংসদ জওহর সরকার। তিনি বলেন, এবার তৃণমূল ছাড়ার সময় এসে গেছে। তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, এরকম লোক আত্মকেন্দ্রিক।
সমালোচকদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরির নিদান দিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। এবার সৌগত রায়কে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বলেন,কয়েকদিন পরে পিঠের ছাল, পায়ের জুতো কিছুই থাকবে না।
গতকাল দলের অন্দরে এধরনের প্রশ্ন করে বিড়ম্বনা সৃষ্টি করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার তাঁকে এবিষয়ে কটাক্ষ করলেন সৌগত রায়ের সতীর্থ মদন মিত্র। কামারহাটির বিধায়কের প্রশ্ন, বয়স হলেও সিনিয়র নেতারা কিছু বললে মেনে নিতে হয়। কিছুটা ঠিক বললেও সব ঠিক নয়।