যদিও পড়ে ওই নম্বরে ফোন করে আর যোগাযোগ করতে পারেননি দমদমের সাংসদ। গভীর রাতের এই ঘটনার পরে যদিও নিরাপত্তায় বাড়তি রক্ষীর জন্য আবেদন করবেন না বলে জানিয়েছেন সৌগত বাবু। তিনি দাবি করেছেন, জয়ন্ত সিংয়ের একের পর এক কীর্তির পিছনে পুলিশের একাংশই দায়ী।
সিপিএম ছাড়া অন্য কোনও বিরোধী দল এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে সুজন চক্রবর্তী দমদম কেন্দ্রে প্রার্থী হওয়ায় চতুর্থবার জয় নিয়ে আশাবাদী তৃণমূলের সৌগত রায় (TMC Candidate Saugata Roy)।
টেট আন্দোলনকারীকে পুলিশের কামড়ানো নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ সৌগত রায়।
দক্ষিণ দমদমে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্নীতি ইস্যুতে ফের সরব হলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের পাশে দল দাঁড়াবে না। স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ।
সম্প্রতি তৃণমূলের অন্দরে তৈরি হওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায় বিতর্কে এবার বরাহনগরের বিধায়কের পাশে দাঁড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দলে থেকে অন্য দলের নেতাদের সঙ্গে সখ্যতা রাখার অভিযোগে সুদীপকে ‘ডিভাইডেট লয়ালিস্ট’ বলে দেগে দিয়েছেন তাপসবাবু।
বাগুইআটিতে জোড়া খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের গাফিলতি নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।তাঁর বক্তব্য, ড্রাগসের নেশা করত অতনু-অভিষেক।