আড়িয়াদহের ঘটনায় এবার প্রাণনাশের হুমকি পেলেন TMC সাংসদ সৌগত রায়

Saugata Roy: এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কিত দমদমের সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আড়িয়াদহের ঘটনা নিয়ে এই মুহূর্তে কিছুটা হলেও ব্যাকফুটে তৃণমূল। এই ঘটনায় সাংসদ থেকে বিধায়ক সবাই দায়িত্ব এড়াতে চাইছেন। এই ঘটনায় জয়ন্ত সিংয়ের দলের ৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ভিডিওতে উঠে আসছে তাদের কুকীর্তির ছবি। আর এসবের মধ্যেই এবার মধ্যরাতে প্রাণশের হুমকি দেওয়া হল দমদমের তৃণমূলের প্রবীণ সংসদ সৌগত রায় কে।

আড়িয়াদহের ঘটনায় এবার প্রাণনাশের হুমকি পেলেন TMC সাংসদ সৌগত রায়

এই ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কিত দমদমের সাংসদ। ফোনে হুমকির ব্যাপারে ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়াকে বিস্তারিত জানিয়েছেন সৌগত রায়। সৌগত বাবু জানান, “মঙ্গলবার মধ্যরাতে আমার ফোন নম্বরে একটি ফোন আসে, সেখানে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। এবং বলা হয় জয়ন্ত সিংকে যদি না ছাড়া হয় তাহলে তোকে দেখে নেওয়া হবে”।

আড়িয়াদহের ঘটনায় এবার প্রাণনাশের হুমকি পেলেন TMC সাংসদ সৌগত রায়

আড়িয়াদহের ঘটনায় এবার প্রাণনাশের হুমকি পেলেন TMC সাংসদ সৌগত রায়

যদিও পড়ে ওই নম্বরে ফোন করে আর যোগাযোগ করতে পারেননি দমদমের সাংসদ। গভীর রাতের এই ঘটনার পরে যদিও নিরাপত্তায় বাড়তি রক্ষীর জন্য আবেদন করবেন না বলে জানিয়েছেন সৌগত বাবু। তিনি দাবি করেছেন, জয়ন্ত সিংয়ের একের পর এক কীর্তির পিছনে পুলিশের একাংশই দায়ী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন