Madan Mitra: সুদীপ হল বুড়ো খোকা, বিতর্কে এবার তাপসের পাশে মদন-সৌগত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি তৃণমূলের অন্দরে তৈরি হওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায় বিতর্কে এবার বরাহনগরের বিধায়কের পাশে দাঁড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দলে থেকে অন্য দলের নেতাদের সঙ্গে সখ্যতা রাখার অভিযোগে সুদীপকে ‘ডিভাইডেট লয়ালিস্ট’ বলে দেগে দিয়েছেন তাপসবাবু।

আরও পড়ুন: দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, পদত্যাগে চাপ দিয়েছিলেন পার্থরা

বৃহস্পতিবার বিধানসভার বাইরে মদন মিত্র সাংবাদিকদের বলেন, আমি আজই তাপসের বাড়িতে যাব। দলের পুরানো সতীর্থের পাশে দাঁড়িয়ে তাপস রায়ের বাড়ি যাওয়ার কথা বললেও তৃণমূলে তাঁর আর এক পুরানো সহযোদ্ধা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে নারাজ মদন। এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকেও কড়া ভাষায় আক্রমণ করেন মদন মিত্র।

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়িতে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সেই যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপস রায়। যার জবাবে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘আমি বিজেপি নেতার বাড়িতে আবার যাব। যতবার ইচ্ছে ততবার যাব।’ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের এই মন্তব্যেরই সমালোচনা করেছেন মদন মিত্র। তিনি বলেন, ‘সুদীপের এই মন্তব্য শিষ্টাচার বিরোধী। সুদীপ খুব সিনিয়র লিডার। কিন্তু তৃণমূলের হুইপ ছাড়া জেতা মুশকিল।’

সুদীপ হল বুড়ো খোকা, বিতর্কে এবার তাপসের পাশে মদন-সৌগত
সুদীপ হল বুড়ো খোকা, বিতর্কে এবার তাপসের পাশে মদন-সৌগত

মদন মিত্র বলেন, ‘এই যে ঔদ্ধত্য, এটা ঠিক হচ্ছে না। আমি সুদীপদাকে বলছি আপনি যদি চিপ হুইপ হয়ে এই দৃষ্টান্ত তৈরি করেন যে, আমি বেনিয়ম করব। বেশ করব। যা ইচ্ছে তাই করব। আবার বিজেপি নেতার বাড়ি যাব। তবে কাল যদি আপনার পাশের বাড়ির ছেলেটা বলে আমি আপনার ওয়ার্ডে আপনার পাড়ায় যে বিজেপি করে তার বাড়ি যাব, তখন আপনি কী করবেন? ছোটোবেলায় শুনেছি যে, তেলের শিশি ভাঙলে পরে খোকার উপর রাগ কর, তোমরা যে সব বুড়ো খোকা দলটা ভেঙে ভাগ কর! এটা খারাপ লাগছে।’

সুদীপ হল বুড়ো খোকা, বিতর্কে এবার তাপসের পাশে মদন-সৌগত
সুদীপ হল বুড়ো খোকা, বিতর্কে এবার তাপসের পাশে মদন-সৌগত

অন্যদিকে সৌগত রায়ের আজ বলেন, ‘দলে থেকে এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে কর্মী, সমর্থকদের মনে আঘাত লাগতে পারে। এক দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ না রাখাই ভাল।’ গোটাটা বোঝাতে নিজের পারিবারিক প্রসঙ্গ তুলে ধরেন দমদমের সাংসদ। বলেন, ‘আমার দাদা বিজেপির সঙ্গে যুক্ত বলে আমি তাঁর বাড়িতে যাই না। তা বলে দাদার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, এমনটা নয়। আমি যদি দাদার বাড়িতে যাই তাহলে ভুল বার্তা যেতে পারে, তাই যাই না। অন্য দলের নেতাদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো।’

সুদীপ হল বুড়ো খোকা, বিতর্কে এবার তাপসের পাশে মদন-সৌগত

21 1

পাশাপাশি চলতি বছরেও তমোঘ্নর বাড়ির দুর্গাপুজোয় একইদিনে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী আর সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপস রায় প্রায় খোলাখুলিই বুঝিয়ে দেন বিজেপির সঙ্গে নানা ভাবে যোগাযোগ রেখে চলছেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন