SSC Scam: দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, পদত্যাগে চাপ দিয়েছিলেন পার্থরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলবন্দী রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে সিবিআই। চার্জশিটে সিবিআই দাবি করছে, ইচ্ছেমতো নিয়োগ সুবিধের জন্য শান্তি প্রসাদ সিনহাকে এসএসসির উপদেষ্টা করা হয়েছিল বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। এমনকি চার্জশিটে দাবি করা হচ্ছে, দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, পদত্যাগে চাপ দেন পার্থ।

আরও পড়ুনঃ Alia Bhatt: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, বিস্ফোরক দাবি নায়িকার বোনের

শিক্ষক নিয়োগে প্রভাব খাটানোর উদ্দেশ্যেই শান্তি প্রসাদ সিনহাকে ব্যবহার করা হত বলে জানিয়েছে সিবিআই। সূত্রে খবর, দুর্নীতির পথে যারা বাধা হয়েছিল তাঁদের ষড়যন্ত্রমাফিক সরিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করছে সিবিআই। এমনকি নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় আসল ঘুটি বলে দাবি করছে তদন্তকারী সংস্থা।

দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, চার্জশিটে দাবি করল সিবিআই 
দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, চার্জশিটে দাবি করল সিবিআই 

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় সহ আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। যারা দুর্নীতির বিরোধিতা করেছেন, তাঁদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় একেবারে ষড়যন্ত্রমাফিক, কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা ছাড়া, একেবারে নিয়মের বিরুদ্ধে গিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল শর্মিলা মিত্রকে।

সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলে সৌমিত্র সরকারের ওপর চাপ তৈরি করে। এমনকি সৌমিত্র দ্দুর্নীতিতে সায় না দেওয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি অভিযোগ, সরকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন সৌমিত্র সরকার। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সৌমিত্র সরকারকে চাপ দেওয়া হয়েছিল পদত্যাগ করার জন্য। বরং ১৯৯৭ সালের স্কুল সার্ভিস কমিশনের আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘন করে, তিনি সৌমিত্র সরকারের জায়গায় অশোককুমার সাহাকে বসান।

দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, চার্জশিটে দাবি করল সিবিআই 

দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, চার্জশিটে দাবি করল সিবিআই 
দুর্নীতির বিরোধীতা করেছিলেন সৌমিত্র, চার্জশিটে দাবি করল সিবিআই 

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান থেকে শুরু করে উপদেষ্টা কমিটির একাধিক সদস্যরাও। তদন্তকারী অফিসারদের দাবি, দুর্নীতির চরম শিখরে পৌঁছে মেয়াদ শেষের পরেও নিয়োগ হয়েছে স্কুল সার্ভিস কমিশনে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন