Alia Bhatt: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, বিস্ফোরক দাবি নায়িকার বোনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ের আগে থেকেই যে আলিয়া ভাট অন্তঃসত্ত্বা ছিলেন তা এরআগে অনেকবারই নেটিজেনরা বলেছেন। কিন্তু এবার সব জল্পনা উড়ে দিল আলিয়ার ভাটের বোন শাহিন ভাট। বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দেন তারকা জুটি। কিন্তু খবর সামনে আসার পর থেকেই কানাঘুষো শোনা যায় খোদ বলিউডের অন্দরে।

আরও পড়ুন: কেন অপমান সহ্য করে ও কফি উইথ করণে যান সেলেব, জানেন কি তার কারণ

চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বিয়ের দুই মাসের মাথায় নেটমাধ্যমে পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বলি অভিনেত্রী। বিয়ের দেড় মাসের মাথায় পরিবারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করেন তারকা দম্পতি।

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, বিস্ফোরক দাবি নায়িকার বোনের
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, বিস্ফোরক দাবি নায়িকার বোনের

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বোন শাহিন ভাট বলেন, ‘ওটা ওঁর(আলিয়া) ব্য়াপার। তাই ওঁর বিষয় বেশি কথা বলব না। ও নিজেই সমস্তকিছু মোকাবিলা করতে পারে। সত্যি বলতে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। কোথাও না কোথাও দু-একটা নেতিবাচক মন্তব্য উড়ে আসবে। আমার মনে লোকচক্ষুর মধ্যে থাকলে কোনটায় মনযোগ দেওয়া উচিত, আর কোনটায় নয়, তা জানা দরকার।’

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া, বিস্ফোরক দাবি নায়িকার বোনের

13 6

পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর গত এপ্রিলে বিয়ের পর্ব সেরেছিলেন রণবীর-আলিয়া। সম্প্রতি নেটমাধ্যমে বেবি শাওয়ারের ছবি শেয়ার করেছেন আলিয়া। দম্পতির ভালোবাসার নীড় ‘বাস্তু’তে বসেছিল নায়িকার সাধ অনুষ্ঠানের আসর। ভাট এবং কাপুর পরিবারের সকলে এই অনুষ্ঠানে হাজির ছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর