চাকরি আন্দোলনকারীকে কামড়ানো উচিত হয়নি পুলিশের, দাবি সৌগত-শোভনদেবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টেট আন্দোলনকারীকে পুলিশের কামড়ানো নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। কেউ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আবার তেমনই অনেকেই আবার পুলিশের আচরণকে সমর্থন করেছেন। আর এই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন: বিভ্রান্তি রুখতে নয়া উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সব পাবেন এখানে

আজ রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, যা হয়েছে ঠিক হয়নি। পুলিশের কোড অফ কন্ডাক্টে এটা করা যায় না। তবে কী ঘটনা হয়েছে তদন্ত হচ্ছে।আর বিরোধীরা আন্দোলনকারীদের উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীর স্পষ্ট বক্তব্য, পুলিশ কামড়াতে পারে না।

তবে তাঁর দাবি, ওই কনস্টেবল আক্রমণ থেকে বাঁচতে কামড়াতে বাধ্য হয়েছিলেন কি না সেটা জানা নেই তাঁর। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও উল্লেখ করেছেন তিনি। ঠিক একইভাবে পুলিশের এই ঘটনা প্রশংসায় সাংসদ সৌগত রায় বলেন, ‘পুলিশ নিশ্চয় এ ব্যাপারে বিভাগীয় তদন্ত করছে। সংযত থাকলেও, একটা ছোট ঘটনার জন্য পুলিশ কলঙ্কিত হল।’

চাকরি আন্দোলনকারীকে কামড়ানো উচিত হয়নি পুলিশের, দাবি সৌগত-শোভনদেবের
চাকরি আন্দোলনকারীকে কামড়ানো উচিত হয়নি পুলিশের, দাবি সৌগত-শোভনদেবের

আবার অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের বিধায়ক অজিত মাইতি কামড় প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, জোর করে চাকরি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দিনের পর দিন পুলিশের উপর হুজ্জুতি চলছে। কেউ যদি পুলিশকে কামড়ে দেয়, তাহলে পুলিশ কি রসগোল্লা ছুঁড়বে?” তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।

চাকরি আন্দোলনকারীকে কামড়ানো উচিত হয়নি পুলিশের, দাবি সৌগত-শোভনদেবের

AA13VDJHউল্লেখ্য, গত বুধবার ক্যামাক স্ট্রিটে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। সেই সময় ধস্তাধস্তির পর এক আন্দোলনকারী দাবি করেন, তাঁর হাতে কামড়ে দিয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশের পাল্টা দাবি, চাকরি প্রার্থী অরুণিমাই প্রথম কামড়ে দিয়েছিলেন পুলিশকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন