Saugata Roy: ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে’ ফের বিতর্কিত মন্তব্য সৌগতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অসিত মজুমদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার সৌগত রায়। এবার তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। সৌগত রায় বলেন, “যারা আমাদের বেশি নিন্দা করছে, তৃণমূলের সেই সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিন অপেক্ষা করছে”।

আরও পড়ুনঃ জাতীয় পতাকা তৈরির বরাত মুসলিমকে! ‘হর ঘর তিরঙ্গা’ বয়কটের ডাক ধর্মগুরু জ্যোতি নরসিংহানন্দার

রবিবার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজের সামনে এক দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। তৃণমূল সাংসদের এই মন্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই ফের একবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে গত কাল শনিবার বিরোধীদের মিছিল নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,

19 1

“আমি দেখছি CPM, BJP-র পাখা গজিয়েছে। তারা বলছে, তৃণমূলের সবাই চোর। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলছি কামারহাটিতে তৃণমূলের সব চোর বলে কেউ মিছিল করলে তাঁদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে পার্টি অফিসে ঢুকে যেতে হবে। সাবধান থাকবেন। এরপর তৃণমূল কর্মীরা CPIM-এর পার্টি অফিস যদি বন্ধ করে দেয়, তখন কেউ বলতে পারবে না আমরা অন্যায় করছি।”

20 9

পর পর এই রকম হুঁশিয়ারি দেবার মতো বক্তব্য রাকার জন্য তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এর ব্যাপক সমালোচনা করেছে বিজেপি। এই দিন কামারহাটিতে সৌগত রায় আরও বলেন, “সারদার মালিক সুদীপ্ত সেন জেলে থেকে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করেছেন।

21

‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে’ ফের বিতর্কিত মন্তব্য সৌগতর

তিনি জেলে যাওয়ার আগে শুভেন্দুকে ৯ কোটি দিয়েছেন বলে জানিয়ছেন। কিন্তু তার কোনও কোনও বিচার হল না। নরেন্দ্র মোদির আমলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। শুভেন্দু বড় বড় কথা বলছে, ওকে আগে জেলে ঢোকানো দরকার”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন