নজরবন্দি ব্যুরোঃ সমালোচকদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরির নিদান দিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। এবার সৌগত রায়কে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি বলেন,কয়েকদিন পরে পিঠের ছাল, পায়ের জুতো কিছুই থাকবে না।
আরও পড়ুনঃ Anubrata Mondal: আমার মেয়ে সব পাশ করেছে, জানালেন অনুব্রত


মেদিনীপুরের সাংসদের কথায়, একজন সত্তর বছরের বৃদ্ধ কি না অশালীন ভাষা ব্যবহার করছেন? একজন অধ্যাপক হয়েও অশালীন ভাষার সংস্কৃতি আমদানি করছেন? সৌগত রায় বুড়ো মানুষ হাঁটতে পারেন না। পিছনে যদি কুকুর ঘেউ করে তাহলে পড়ে যাবেন উনি। তিনি ডায়লগ মারছেন পিঠের ছাল গুটিয়ে পায়ের জুতো তৈরি করবেন।
তাঁর সংযোজন, আমি বলছি আপনি সাবধান থাকুন কয়েকদিন পরে পিঠের ছাল, পায়ের জুতো কিছুই থাকবে না। সবে শুরু হয়েছে। উনি একজন অধ্যাপক। আর বাংলার অধ্যাপকের এই নমুনা? আমরা উল্টো-পাল্টা বললেই বলে কুকথা বলছে দিলীপ ঘোষ। এদের পুজো করব ফুল দিয়ে? জুতো পেটা করা উচিৎ।



দিলীপ ঘোষের কথায়, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের কাছ থেকে এধরনের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক যদি এই কথা বলেন সেক্ষেত্রে শিক্ষাব্যবস্থার অবস্থা নিশ্চই বুঝতে পারছেন!মন্তব্য দিলীপ ঘোষের।
একইসঙ্গে নিজের দলের নেতাদের সারদা ও নারদ মামলার সঙ্গে যুক্ত থাকার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক দলেই আছে। কাউকে আমরা ক্লিন চিট দিইনি। কাউকে রক্ষাও করবো না। যে অন্যায় করবে তাকে কোর্টের দ্বারে যেতে হবে। ভারতবর্ষের সংবিধান ও কোর্টের ওপর আমাদের ভরসা আছে। আজ হোক, কাল হোক, ন্যায় পাবে মানুষ। এটা ঠিক, যদি এত অপরাধ হতে থাকে, আর পুলিশ যদি অপরাধের সঙ্গে মিশে থাকে, তা হলে সমস্যার সমাধান হবে কোথা থেকে।
পিঠের ছাল, পায়ের জুতো কিছুই থাকবে না, বিস্ফোরক দিলীপ

যদিও দিলীপ ঘোষ সম্পর্কে সৌগত রায়ের মন্তব্য, আমি ওনার বিষয়ে আমি কিছু বলতে চাইউ না। উনি ক্লাস এইট পাস, ফিটার মিস্ত্রি। ওকে জবাব দিলে প্রাধান্য দেওয়া হয়। এক বর্ণ ইংরেজি বলতে পারেন না। ওকে তো দল সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। উনি নির্বাচনের আগে এবং নির্বাচনের মধ্যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিস্ফোরক মন্তব্য সৌগতর ।








