দীর্ঘ পনেরো বছর পর রাজনীতির চক থেকে বেরিয়ে অভিনয় জীবনের চেনা ছন্দে ফিরলেন রূপা গঙ্গোপাধ্যায়। তা আবার এমন এক মেগার হাত ধরে, যা ইতিমধ্যেই ছাপ ফেলেছে মানুষের মনে। প্লট সেই একই শাশুড়ি-বৌমা। শুধু পালটে গিয়েছে সম্পর্কের সমীকরণ। মেয়েরা কি শুধুই মেয়েদের শত্রু? সমাজের সেই ধরাবাঁধা ধারনায় আঘাত হানতে আসছে জলসার নতুন মেগা ‘মেয়েবেলা’।
হাঁসখালি সহ রাজ্যের একাধিক ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের তরফেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। এবার এই একাধিক ঘটনাবলী নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, চোখ বন্ধ করে আপনার বাচ্ছার কথাটা ভাবুন। আপনি কয়েকদিন ঘুমাতে পারবেন না।
বগটুই গ্রামের নৃশংস হত্যাকাণ্ডে সারা দেশজুড়ে তোলপড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবীতে ফের সংসদে সরব হল বিজেপি। বগটুইয়ের ঘটনা উল্লেখ করে কেঁদে ভাসালেন রূপা গঙ্গোপাধ্যায়।
বুধবারেই ৮৬ নম্বর ওয়ার্ডে গৌরব বিশ্বাসকে প্রার্থী না করার কারণে ফের ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী। বিজেপি তাঁকে রাজ্য থেকে তাড়িয়েছে, বিস্ফোরক রূপা গাঙ্গুলী।